এবার কি উত্তর প্রদেশের ফারুখাবাদের নাম পরিবর্তন? যোগী আদিত্যনাথকে বিজেপি সাংসদের চিঠিতে জল্পনা
উত্তর প্রদেশে (Uttar Pradesh) যোগী আদিত্যনাথের (Yogo Adityanath) সরকার দ্বিতীয় বারের জন্য ক্ষমতায়। এবার নতুন করে বিভিন্ন শহরের (City) নাম (name) বদলের (Change) জল্পনা। ইতিমধ্যেই ফারুখাবাদের বিজেপি (BJP) সাংসদ মুকেশ রাজপ
উত্তর প্রদেশে (Uttar Pradesh) যোগী আদিত্যনাথের (Yogo Adityanath) সরকার দ্বিতীয় বারের জন্য ক্ষমতায়। এবার নতুন করে বিভিন্ন শহরের (City) নাম (name) বদলের (Change) জল্পনা। ইতিমধ্যেই ফারুখাবাদের বিজেপি (BJP) সাংসদ মুকেশ রাজপুত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে দাবি করেছেন, শহরের নাম পরিবর্তন করে পাঞ্চালনগর করা হোক।

দাবি ধর্মের ভিত্তিতে নয়
মুখ্যমন্ত্রীর কাছে ফারুখাবাদ শহরের নাম পরিবর্তনের দাবি তুললেও, এই দাবির পিছনে কোনওভাবেই ধর্ম জড়িয়ে নেই বলে দাবি করেছেন তিনি। শহরের ঐতিহাসিক গুরুত্বের জন্যই নাম পরিবর্তনের জন্য দাবি করেছেন বলে জানিয়েছেন ওই বিজেপি সাংসদ। তিনি বলেছেন ফারুখাবাদের সঙ্গে মহাভারতের যোগসূত্র রয়েছে। একটা সময়ে রাজা দ্রুপদের রাজধানী এই জায়গাতেই ছিল বলে জানিয়েছেন বিজেপি সাংসদ। তিনি আরও দাবি করেছেন এই জায়গাটি পাঁচালা নামে পরিচিত ছিল। এছাড়াও দ্রৌপদীর স্বয়ম্বরও এই জায়গায় হয়েছিল। পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় সেখানে একটি মন্জির তৈরি করেছিলে, যা এখনও রয়েছে বলেও দাবি করেছেন ওই নেতা।

রাজধানী ছিল পাঞ্চাল
বিজেপি সাংসদ বলেছেন পাঞ্চাল রাজধানী হিসেবেও পরিচিত ছিল। ভারতীয় সেনাবাহিনীতে রাজপুত রেজিমেন্ট এবং শিখলাই রেজিমেন্টের কথাও চিঠিতে উল্লেখ করেছেন বিজেপি (BJP) সাংসদ মুকেশ রাজপুত।

ভারতীয় সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করবে
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিজেপি (BJP) সাংসদ মুকেশ রাজপুত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখার কথা স্বীকার করে নিয়েছেন। নিজের দাবির সমর্থনে তিনি যুক্তি গিয়েছেন এই নাম পরিবর্তন হলে অর্থাৎ ফারুখাবাদ থেকে পাঞ্চাল নগর হলে তা ভারতীয় সংস্কৃতি পুনরুজ্জীবিত করবে।
ওই বিজেপি নেতা বলেছেন, ফারুখাবাদের প্রতিষ্ঠার আগে কম্পিল, সঙ্কিশা, শিংগ্রিরামপুর এবং শামসাবাদ বিখ্যাত ছিল।

মুঘল শাসক ইতিহাসকে ধ্বংস করেছিলেন
বিজেপি (BJP) সাংসদ মুকেশ রাজপুত দাবি করেছেন ১৭১৪ সালে তৎকালীন মুঘল শাসক ফাররুখশিয়ার ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করে এই শহরের নাম বদল করে ফারুখাবাদ রাখেন। সেই কারণেই তিনি ভারতীয় সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে ফারুখাবাদের নাম পাঞ্চালনগর করার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেছেন নামটি ভারতীয় ঐতিহ্য অনুসারের হোক, যাতে স্থানীয় মানুষেরও ভাল লাগে। বিজেপি সাংসদ বলেছেন তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, যাতে এই শহরের নাম পাঞ্চাল নগর কিংবা অপরাকাশী রাখা হয়।
তিনি বলেছেন, এই জায়গাটি হিন্দু ও জৈন ধর্মের লোকেদের বিখ্যাত। এখানে দেশ-বিদেশের পর্যটকরা আসেন। আর সেখানকার বৌদ্ধ মঠে শ্রীলঙ্কা, কাম্বোডিয়া, থাইল্যান্ড, বর্মা এবং জাপানের মানুষও আসেন।
শহরের নাম অপরাকাশী করার দাবির পিছনে তিনি বলেছেন, কাশীর মতোই বিভিন্ন রাস্তায় শিবলয়া রয়েছে। এখন শহরের নাম পরিবর্তন কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।












Click it and Unblock the Notifications