মমতা 'রাক্ষসী', অখিলেশ 'কসাই', ফের বিতর্কিত আক্রমণ বিজেপি বিধায়কের
জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিতর্ক যখন চরমে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাক্ষসী বলে সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং।
জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিতর্ক যখন চরমে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাক্ষসী বলে সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। রামায়নের প্রসঙ্গ টেনে সুরেন্দ্র সিং বলেছেন, লঙ্কায় যাওয়ার পথে হনুমানের পথ যেমনে আটকেছিল রাক্ষসীরা, ঠিক তেমনই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং তাঁর দলের পথ আটকে রেখেছেন।

মোদী রাম, মমতা রাক্ষসী
এ পর্যন্ত বলেই থামেননি সুরেন্দ্র সিং। মোদীকে রামের সঙ্গে তুলনা করেছেন আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হনুমানের সঙ্গে তুলনা করেছেন তিনি। সেই হনুমানকে আটকানো কোনওভাবেই আর সম্ভব নয় বলে দাবি বিজেপি বিধায়কের। এমনকী তিনি দাবি করেছেন রাক্ষসদের দমন পর্ব শুরু হল।

বাংলার দলবদল নিয়ে মন্তব্য
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁদের বিভীষণের সঙ্গে তুলনা করেছেন সুরেন্দ্র সিং। বিজেপি বিধায়কের দাবি ‘১০ থেকে ২০ জন বিভীষণ ইতিমধ্যেই দল বদলে রামের শিবিরে যোগ দিয়েছেন। এঁদের মধ্যে প্রকৃত বিভীষণ কে সেটা চিহ্নিত করতে হবে। তিনিই মমতার লঙ্কা বিনাশ করবেন।'

অখিলেশ কসাই
মমতাকে আক্রমণ করে বিতর্কে সমাপ্তি টানেননি বিজেপি বিধায়ক, উত্তর প্রদেশের সপা নেতা অখিলেশ যাদবকে কসাই বলে আক্রমণ করেছেন তিনি। অর্থের লোভেই সপা এবং বিএসপি জোট বেঁধেছিল বলে দাবি করেছেন তিনি।
সেই স্বার্থ মিটে যেতেই জোট ভেঙে গিয়েছে।












Click it and Unblock the Notifications