UP election 2022: 'পাকিস্তান রাজনৈতিক শত্রু' অখিলেশের মন্তব্যের কড়া সমালোচনায় বিজেপি

UP election 2022: 'পাকিস্তান রাজনৈতিক শত্রু' অখিলেশের মন্তব্যের কড়া সমালোচনায় বিজেপি

পাকিস্তান বিজেপির রাজনৈতিক শত্রু সেকারণেই বিজেপি পাকিস্তানের বিরোধিতা করে থাকে। অখিলেশ যাদবের এই মন্তব্যের কড়া সমালোচনা করল বিজেপি। দলের মুখপাত্র সম্বিত পাত্র এই মন্তব্যের জন্য অখিলেশ যাদবকে ক্ষমা চাইতে বলেছেন। তিনি বলেছেন এই মন্তব্যের জন্য অখিলেশ যাদবের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে জানিয়েছেন তিনি।

UP election 2022: পাকিস্তান রাজনৈতিক শত্রু অখিলেশের মন্তব্যের কড়া সমালোচনায় বিজেপি

অখিলেশ যাদব কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন, চিন ভারতের সত্যিকারের শত্রু আর বিজেপি পাকিস্তানের বিরোধিতা করে কারণ পাকিস্তান তাদের রাজনৈতিক শত্রু। উত্তর প্রদেশের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানে নাকি এই মন্তব্য করেছিলেন সমাজবাদী পার্টি নেতা। তারই তীব্র সমালোচনা করেছে বিজেপি। সঙ্গে সঙ্গে সাংবাদিক বৈঠক করে বিজেপির পক্ষ থেকে পাল্টা অখিলেশ যাদবকে নিশানা করে বলা হয়েছে 'যো মহম্মদ আলি জিন্নােস করে প্যায়ার ওহ ক্যায়সে পাকিস্তানসে করে ইনকার।'

প্রসঙ্গত উল্লেখ্য অখিলেশ যাদব দাবি করেছিলেন চিন ভারতের প্রকৃত শত্রু কিন্তু পাকিস্তান আমাদের রাজনৈতিক শত্রু। সেকারণেই বারবার বিজেপি পাকিস্তানের বিরোধিতা করে থাকে। সেই সঙ্গে ওপিনিয়ন পোলের উপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছেন বিজেপি নেতা সম্বিত পাত্র। তিনি বলেছেন ১০ মার্চ সব বিরোধী রাজনৈতিক দলগুলি নিজেদের হারের জন্য ইভিএমকেই দায়ী করতে শুরু করবেন।

সমাজবাদী পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনে ওপিনিয়ন পোল দেখানোর উপরে নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছে। কারণ ভোটর অনেক আগেই একাধিক সংবাদ মাধ্যমে ওপিনিয়ন পোল দেখানো শুরু হয়ে গিয়েছে। তাতে বিজেপির জয়ের কথাই বারবার বলা হচ্ছে। এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও দিয়েছে বিজেপি। কারণ একাধিক ওপিনিয়ন পোলে দেখানো হচ্ছে উত্তর প্রদেশে ফের যোগীর নেতৃত্বেই বিজেপি সরকার গড়বে।

প্রসঙ্গত উল্লেখ্য ভোটের দিন ঘোষণা হতেই একের পর এক বিজেপি নেতা যোগীর হাত ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছে। প্রায় জনা দশের বিজেপি নেতা সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছে। এমনকী বিজেপির শরিক দলের বিধায়করাও যোগীর সঙ্গ ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছে। অন্যদিকে মুলায়ম সিং যাদবের ছোটি বহুকে বিজেপিতে যোগদান করিয়ে বড় চমক দিয়েছেন যোগী। এই নিয়ে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+