এবার মসজিদের নামে হটস্পট, যোগী সরকারের বিরুদ্ধে রোগের সাম্প্রদায়িকরণের অভিযোগ

করোনার হটস্পট ঘোষণাতেও সাম্পদায়িকরণের ছায়া। অন্তত যোগী প্রশাসনের কাজে তেমনটাই অভিযোগ বিরোধীদের। প্রসঙ্গত যোগী প্রশাসনের তরফে ১৮ টি চিহ্নিত হটস্পটের মধ্যে ৮ টির নাম রাখা হয়েছে মসজিদের নামে।

করোনার হটস্পট ঘোষণাতেও সাম্পদায়িকরণের ছায়া। অন্তত যোগী প্রশাসনের কাজে তেমনটাই অভিযোগ বিরোধীদের। প্রসঙ্গত যোগী প্রশাসনের তরফে ১৮ টি চিহ্নিত হটস্পটের মধ্যে ৮ টির নাম রাখা হয়েছে মসজিদের নামে। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ বলে জানা গিয়েছে।

করোনা নিয়ন্ত্রণে যোগী সরকার

করোনা নিয়ন্ত্রণে যোগী সরকার

লখনৌতে ১৮ টি করোনা হটস্পট রয়েছে। সেগুলির মধ্যে ৮টির নাম রাখা হয়েছে স্থানীয় মসজিদের নামে। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।

কংগ্রেসের অভিযোগ

কংগ্রেসের অভিযোগ

কংগ্রেসের মতে সরকারের উচিত রোগের সঙ্গে লড়াই করার কথা চিন্তা করা। সরকারের উচিত কোন এলাকাগুলি থেকে বেশি সংখ্যায় আক্রান্ত আসছে সেদিকে নজর দেওয়া। দুর্ভাগ্যবশত সেদিকে নজর না দিয়ে মানুষের নজর ঘুরিয়ে দিতে ধর্মের দিকে নজর দেওয়া হচ্ছে। য়াতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায়। একটা নির্দিষ্ট সম্প্রদায়কে এইভাবে রোগের জন্য দায়ী করা যায় না বলেও মন্তব্য করেছেন উত্তর প্রদেশ কংগ্রেসের প্রধান অজয়কুমার লাল্লু।

 প্রশাসনের অস্বীকার

প্রশাসনের অস্বীকার

যদিও কোনও সম্প্রদায়কে রোগের জন্য দায়ী করার অভিযোগ প্রশাসনের তরফে অস্বীকার করা হয়েছে। পজিটিভ কেস থাকার জন্যই মসজিদের নামে নামকরণ করা হয়েছে বলে সাফাই দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+