মণিপুরে অশান্তিতে দায়ী কে? সংসদে দাঁড়িয়ে স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
লোকসভায় মণিপুর নিয়ে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত গত ৩ মে থেকে মণিপুরে অশান্তিতে সরকারি ভাবে ১৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। কয়েকহাজার মানুষ গৃহহীন হয়েছেন।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরে হিংসার ঘটনার পিছনে প্রতিবেশী মিয়ানমারের অস্থিরতাকে দায়ী করেছেন। মণিপুরের বিরোধ নিষ্পত্তিতে কুকি ও মেইতেইদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেছেন, মিয়ানমারে রাজনৈতিক অস্থিতিশীলতা হাজার হাজার শরণার্থী ছিদ্র যুক্ত সীমান্ত পেরিয়ে মণিপুরে প্রবেশ করেছে।

গত ৩ মে থেকে মণিপুরে কুকি ও মেইতেইদের মধ্যে হিংসা ছড়িয়ে পড়েছে। মেইতেইদের ক্ষোভ কুকিরা পাহাড়ে বসবাস করে, অর্থনৈতিক সুবিধা পায়, সরকারি চাকরি ও শিক্ষায় কোটা রয়েছে। অন্যদিকে কুকিদের ক্ষোভ মেইতেইরা মণিপুরের সমতলভূমি নিয়ন্ত্রণ করে। সেই মেইতেইদের যদি উপজাতি সংরক্ষণের সুবিধা দেওয়া হয়, তাহলে তাঁদের সুযোগ কমবে।
অমিত শাহ সংসদে দাবি করেছেন মণিপুরে হিংসা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। কেননা রাজ্য সামরিক ও আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে। তিনি আরও বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক সেখানে শান্তি নিশ্চিত করতে খুব কাছ থেকে বিষয়গুলির পর্যালোচনা করছে।

অমিত শাহ এদিন কুকি ও মেইতেইদের প্রতি আবেদন জানিয়ে বলেন দয়া করে হিংসা ত্যাগ করুন, আসুন কথা বলুন, একসঙ্গে কথা বলুন। যদিও এই আহ্বান নিয়ে কুকি ও মেইতেইদের তরফে সরকারিভাবে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications