গায়ে আগুন নিয়েই এক কিলোমিটার হেঁটে ছিলেন উন্নাওয়ের ধর্ষিতা
ফের নারকীয় ধর্ষণের ঘটনা। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানিয়েছেন গায়ে আগুন নিয়েই এক কিলোমিটার হেঁটেছিলেন উন্নাওয়ের নির্যাতিতা তরুণী।
ফের নারকীয় ধর্ষণের ঘটনা। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানিয়েছেন গায়ে আগুন নিয়েই এক কিলোমিটার হেঁটেছিলেন উন্নাওয়ের নির্যাতিতা তরুণী। সিন্দুপুরের গ্রামবাসীরা জানিয়েছেন, গায়ে আগুন নিয়েই সাহায্যের জন্য বাড়ির বাইরে কর্মরত এক ব্যক্তির কাছে ছুটে গিয়েছিলেন তিনি। তারপর নিজেই ১১২ ডায়াল করে পুলিসর কাছে সাহায্য চান। তারপরে পুলিসের ভ্যান এবং অ্যাম্বুলেন্স তাঁর কাছে এসে পৌঁছয়।

নির্যাতিতা তরুণী ম্যাজিস্ট্রেটের কাছে তাঁর জবানবন্দীও দিয়েছেন। বয়ানে তিনি ৫ অভিযুক্তের নাম বলেছেন। তিনি বয়ানে বলেছেন এই পাঁচ অভিযুক্ত তাঁকে মারধর করে ছুরি মারে তারপর গায়ে আগুন ধরিয়ে দেয়। নির্যাতিতার বয়না অনুযায়ী পাঁচ অভিযুক্তের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিস। লখনউ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন নির্যাতিতা।
বিহারের সিন্দপুরে গত মার্চ মাসে ধর্ষণ করা হয়েছিল নির্যাতিতা তরুণীকে। অভিযুক্তরা গ্রেফতার হলেও পরে তারা জামিনে ছাড়া পায়। রায়বরেলি আদালতে ধর্ষণ মামলার শুনানিতেই যাচ্ছিলেন নির্যাতিতা তখনই তার উপর হামলা চালায় অভিযুক্তরা।












Click it and Unblock the Notifications