Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উন্নাওয়ের নির্যাতিতার চিকিৎসা চলবে লখনউয়ে, মেনে নিল সুপ্রিম কোর্ট

পথ দুর্ঘটনার মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষা উন্নাও ধর্ষণকাণ্ডের নির্যাতিতাকে চিকিৎসার জন্য দিল্লি হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করলেন তাঁর মা। তা মেনে নিল সুপ্রিম কোর্ট।

পথ দুর্ঘটনার মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষা উন্নাও ধর্ষণকাণ্ডের নির্যাতিতাকে চিকিৎসার জন্য দিল্লি হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করলেন তাঁর মা। তা মেনে নিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল, লখনউতেই চলবে ওই নির্যাতিতা ও তাঁর আইনজীবীর চিকিৎসা।

অন্যদিকে উন্নাওয়ের ঘটনাক্রমে বিচলিত হয়ে উত্তরপ্রদেশ সরকারকে যারপরনাই ভর্ৎসনা করল দেশের শীর্ষ আদালত। সেই ইস্যুতে যোগী আদিত্যনাথ সরকারকে একহাত নিতে ছাড়ল না কংগ্রেস। সবমিলিয়ে এক নজরে দেখে নেওয়া যাক ঘটনাক্রম।

মায়ের 'না'

মায়ের 'না'

উন্নাও ধর্ষণকাণ্ডের অন্যতম অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার এই মুহূর্তে জেলবন্দি। তাঁর বিরদ্ধে একাধিক মামলা চলছে। তারই মধ্যে মামলার প্রধান সাক্ষী উন্নাও ধর্ষণকাণ্ডের নির্যাতিতা ও তাঁর পরিবার ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েন। দুই মহিলার মৃত্যু হয়। গুরুতর আহত হয়ে উত্তরপ্রদেশের কিং জর্জ হাসপাতালে ভর্তি নির্যাতিতাও। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও, এখনও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে নির্যাতিতাকে এয়ারলিফ্ট করে দিল্লির এইমস হাসপাতালে আনা যায় কিনা, সে ব্যাপারে তাঁর পরিবারের সঙ্গে কথা বলে শীর্ষ আদালত। কিন্তু নির্যাতিতার জ্ঞান না ফেরায়, সেই অবস্থায় তাঁকে দিল্লি নিয়ে যেতে অস্বীকার করেন তাঁর মা।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

সবদিক দিক বিবেচনা করে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, উন্নাও ধর্ষণ কাণ্ডের নির্যাতিতার পরিবারের ইচ্ছা যে তাঁর চিকিৎসা লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতেই চলুক। কারণ নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক। তাঁর এখনও জ্ঞান ফেরেনি। তাই উন্নাও ধর্ষণ কাণ্ডের নির্যাতিতার চিকিৎসা লখনউতে চলবে বলে জানিয়ে দেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

ক্ষতিপূরণ ও ভর্ৎসনা

ক্ষতিপূরণ ও ভর্ৎসনা

'এ সব কী চলছে দেশে?' উন্নাও ধর্ষণ এবং তার পর দুর্ঘটনায় নির্যাতিতার আহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। দেশের গো বলয়ের সর্ববৃহৎ রাজ্যের আইন-শৃঙ্খলার এমন করুণ অবস্থা কেন, যোগী আদিত্যনাথ সরকারের কাছে প্রশ্নও করে শীর্ষ আদালত। উন্নাও ধর্ষণকাণ্ডের নির্যাতিতার পরিবারকে ২৪ ঘণ্টার মধ্যে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে খুনের চেষ্টার অভিযোগে রায়বরেলি জেলে বন্দি নির্যাতিতার কাকাকে সত্তর দিল্লির তিহার জেলে পাঠানোর জন্যও যোগী সরকারকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। কারণ তিনি এই মামলার অন্যতম সাক্ষী। তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ই দুর্ঘটনার কবলে পড়েন নির্যাতিতা।

প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া

সুপ্রিম কোর্টের প্রসঙ্গ টেনে উন্নাও ধর্ষণ ও তার পরবর্তী ঘটনাক্রমের প্রেক্ষিতে উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা নিয়ে যোগী আদিত্যনাথ সরকারকে একহাত নিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বঢরা গান্ধী। বলেছেন, উত্তরপ্রদেশ জুড়ে জঙ্গলরাজ চলছে। এর বিরুদ্ধে দেশের মানুষকে গর্জে ওঠার আবেদনও জানিয়েছেন কংগ্রেস নেত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+