উন্নাও গণধর্ষণ কাণ্ডের নিগৃহীতার গাড়ি দুর্ঘটনা, কুলদীপ সেনগারের বিরুদ্ধে খুনের মামলা

উন্নাও গণধর্ষণ কাণ্ডে জেলবন্দি বিজেপি বিধায়ক কুলদীপ সেনগারের বিরুদ্ধে নিগৃহীতার গাড়ি দুর্ঘটনায় খুনের মামলা দায়ের হয়েছে।

উন্নাও গণধর্ষণ কাণ্ডে জেলবন্দি বিজেপি বিধায়ক কুলদীপ সেনগারের বিরুদ্ধে নিগৃহীতার গাড়ি দুর্ঘটনায় খুনের মামলা দায়ের হয়েছে। নিগৃহীতার পরিবারের অভিযোগ, উন্নাও গণধর্ষণ কাণ্ডের প্রমাণ লোপাট করতে জেলে বসেই দুর্ঘটনার পরিকল্পনা করে নিগৃহীতাকে খুন করতে চেয়েছিলেন ওই বিজেপি বিধায়ক।

উন্নাও গণধর্ষণ কাণ্ডের নিগৃহীতার গাড়ি দুর্ঘটনা, কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে খুনের মামলা

পুলিশ জানিয়েছে, উন্নাও গণধর্ষণ কাণ্ডের নিগৃহীতা ও তাঁর পরিবার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গাড়িতে উত্তরপ্রদেশের রায়বরেলি জেলা কারাগারে যাচ্ছিলেন। ভারী বৃষ্টি চলাকালীন ওই গাড়িকে একটি লরি ধাক্কা মারে বলে অভিযোগ। দুর্ঘটনায় উন্নাও গণধর্ষণ কাণ্ডের নিগৃহীতা গুরুতর আহত হওয়ার পাশাপাশি তাঁর দুই কাকিমার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। ওই গাড়িতে নিগৃহীতার আইনজীবী ছিলেন বলে জানানো হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ও নিহতদের পরিবার সদস্যদের লিখিত অভিযোগের ভিত্তিতে দুর্ঘটনায় উন্নাও গণধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত জেলবন্দি কুলদীপ সেনগার সহ ১০ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। উন্নাও গণধর্ষণ কাণ্ডের প্রমাণ লোপাটের জন্য বিজেপি বিধায়ক সত্যিই জেলে বসে এই দুর্ঘটনা ঘটিয়েছেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা। দুর্ঘটনায় মৃত দুই মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+