দাউদাউ করে জ্বলা ধর্ষিতার চিৎকার ‘আমি বাঁচতে চাই, শাস্তি দিতে চাই ধর্ষকদের’
আদালতে শুনানিতে অংশ নিতে যাওয়ার সময় পাঁচজন লোক জ্বালিয়ে দিয়েছিল উন্নাও ধর্ষণ-কাণ্ডের শিকার মহিলাকে। বৃহস্পতিবার দিল্লির সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।
আদালতে শুনানিতে অংশ নিতে যাওয়ার সময় পাঁচজন লোক জ্বালিয়ে দিয়েছিল উন্নাও ধর্ষণ-কাণ্ডের শিকার মহিলাকে। বৃহস্পতিবার দিল্লির সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই মহিলাও আগুন লাগানোর আগে তাঁর ভাইয়ের কাছে ন্যায়বিচার পেতে চেয়েছেন।

অত্যন্ত আবেগময় কথোপকথনে মহিলা তার ভাইকে বলেছিলেন, তিনি বাঁচতে চান এবং দেখতে চান অপরাধীরা শাস্তি পাচ্ছে। ধর্ষণের শিকার হওয়া মহিলার ভাই বলেন, "আমার বোন আমাকে বলেছিল সে বেঁচে থাকতে চায়। তার দুর্ভোগের জন্য যারা দায়ী তাদের তাই শাস্তি দিতে হবে।
তিনি আরও বলেন, যাই ঘটুক না কেন অপরাধীদেক শাস্তি দিতেই হবে। ডাক্তারদের কাছে তিনি করজোড়ে আবেদন জানান, আমার বোনকে ভালো করে দিন। ঘটনার দিন আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি আমার বোনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার দেহ দাউদাউ করে জ্বলছে। আমি তাকে শাল জড়িয়ে হাসপাতালে নিয়ে এসেছিলাম।
হাসপাতাল কর্তৃপক্ষ বুলেটিনে জানিয়েছে, ওই মহিলার অবস্থা অত্যন্ত গুরুতর। তার পরিস্থিতি স্থিতিশীল নয়। বৃহস্পতিবার ওই মহিলা ধর্ষণ মামলার শুনানিতে অংশ নিতে যাচ্ছিলেন, এই মামলার আসামি সহ পাঁচ জন তাকে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মহিলা আগুন লাগার পরে সাহায্যের জন্য চিৎকার করে এক কিলোমিটার দৌড়ে এসেছিলেন। তারপর অ্যাম্বুলেন্স ফোন করেছিলেন।












Click it and Unblock the Notifications