উন্নাওয়ে ধর্ষিতার দুর্ঘটনায় হাত রয়েছে অভিযুক্ত বিজেপি বিধায়কের, দাবি পরিবারের
ধর্ষণের প্রমাণ লোপাটে উন্নাওয়ের নির্যাতিতাকে মেরে ফেলার চক্রান্ত করেছেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক কূলদীপ সিং সেঙ্গর। সেকারণেই এই দুর্ঘটনা ঘটিয়েছেন তিনি।
ধর্ষণের প্রমাণ লোপাটে উন্নাওয়ের নির্যাতিতাকে মেরে ফেলার চক্রান্ত করেছেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক কূলদীপ সিং সেঙ্গর। সেকারণেই এই দুর্ঘটনা ঘটিয়েছেন তিনি। এমনই অভিযোগ করেছেন দুর্ঘটনায় আহত নির্যাতিতার পরিবার।

আশঙ্কাজনক অবস্থায নির্যাতিতা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। নির্যাতিতার মা দাবি করেছেন, ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কূলদীপ তার দলবলকে ব্যবহার করেই এই দুর্ঘটনা ঘটিয়েছে। বিজেপি বিধায়ক জেলে থাকলেও মোবাইল ফোন ব্যবহার করতে পারেন বলে দাবি নির্যাতিতার মায়ের।
সেই মোবাইল ফোন ব্যবহার করেই জেলের মধ্যে থেকে নিজের শাগরেদদের কাজে লাগান তিনি। কারণ গত কয়েক মাস ধরে তাঁর দলবল বাড়িতে এসে ভয় দেখাচ্ছিল বলে অভিযোগ করেছেন নির্যাতিতার বোন।
নির্যাতিতার বোন দাবি করেছেন তাঁদের ভয় দেখানো ছাড়াও বাড়ির বাইরে বেরোলেই তাঁদের অনুসরণ করে কূলদীপের লোকেরা। কূলদীপের ঘনিষ্ঠ সহযোগী নবীন নামে এক ব্যক্তি নাকি তাঁদের কাকিমাকেও হুমকি দিয়েছিল।
২০১৭ সালের এপ্রিল মাস থেকে এই ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে উত্তর প্রদেশের রাজনৈতিক মহল। নির্যাতিতা অভিযোগ করেছিলেন, পরিবারের এক আত্মীয়কে নিয়ে তিনি যখন বিধায়কের বাড়িতে কাজ চাইতে গিয়েছিলেন তখন তাঁকে ধর্ষণ করেন কুলদীপ।
পুলিস অভিযোগ নিতে অস্বীকার করেছিল এই দাবি করেছিলেন নির্যাতিতা। তারপরেই তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে ধর্নায় বসেন। সেখানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। শেষে এক প্রকার বাধ্য হয়েই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেয় যোগী সরকার। তারপরেই গ্রেফতার করা হয় ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ককে।












Click it and Unblock the Notifications