উন্নাওয়ের ধর্ষিতা এবং তাঁর আইনজীবীকে দিল্লিতে আনা হচ্ছে

উন্নওয়ে দুর্ঘটনায় আহত ধর্ষিতা এবং তাঁর আইনজীবীকে চিকি‌ৎসার জন্য দিল্লির এইমসে নিয়ে আসা হচ্ছে।

উন্নওয়ে দুর্ঘটনায় আহত ধর্ষিতা এবং তাঁর আইনজীবীকে চিকি‌ৎসার জন্য দিল্লির এইমসে নিয়ে আসা হচ্ছে। তাঁদের এয়ারলিফট করে দিল্লিতে আনা হবে বলে জানানো হয়েছে। এখন লখনউয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।

উন্নাওয়ের ধর্ষিতা এবং তাঁর আইনজীবীকে দিল্লিতে আনা হচ্ছে

তাঁদের দিল্লিতে নিয়ে গিয়ে চিকিৎসা করা হোক শীর্ষ আদালতে এই আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার পরিবার। বিচারপতি দীপক গুপ্ত এবং অনিরুদ্ধ বসুর বেঞ্চে এই আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার মা। সেই আবেদনের প্রেক্ষিতেই শীর্ষ আদালত তাঁদের দিল্লির এইমস হাসপাতালে নিয়ে আসার নির্দেশ দেন।

লখনউয়ের কিং জর্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি নির্যাতিতা এবং তাঁর আইনজীবীর অবস্থাৎ উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভেন্টিলেটর থেকেও বের করে আনা হয়েছে তাঁদের। ধীরে ধীরে চেতনা ফিরছে নির্যাতিতার। জ্বর অনেকটাই কমে এসেছে। রক্তচাপও নজরে রাখা হচ্ছে বলে হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে।

শনিবারেই তাঁদের এইমসে নিেয় আসার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু সেসময় লখনউ হাসাতালে চিকিৎসকরা জানান নির্যাতিতা এবং তাঁর আইনজীবীর অবস্থা এখনও সংকটজনক। তবে স্থিতিশীল রয়েছে। নির্যাতিতা এখনও কোমায় থাকলেও অনেকটাই সুস্থ রয়েছেন। তাঁর ভেন্টিলেটর সরিেয় নিয়ে যাওয়া হয়েছে।

গত ২৮ জুলাই রায়বরেলি যাওয়ার পথে তীব্র গতিতে আসা ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানেই মারা যান নির্যাতিতার তিন কাকিমা। নির্যাতিতা এবং তাঁর আইনজীবীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পুরো ঘটনাই পূর্ব পরিকল্পিত এবং অভিযুক্ত বিজেপি বিধায়ক কূলদীপ সিংয়ের নির্দেশে হয়েছে বলে আদালতে অভিযোগ করেন নির্যাতিতার পরিবার। তারপরেই উন্নাও ধর্ষণকাণ্ডের যাবতীয় মামলা দিল্লিতে স্থানন্তর করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+