জেলে পঁচিয়ে মামরা হুমকি রোজ আসত উন্নাওয়ের ধর্ষিতার বাড়ি!যোগী সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পরিবার

বাড়িতে ঢুকে দিনের পর দিন এসেছে একাধিক হুমকি। বলা হয়েছে , 'জেলে পঁচে মরতে হবে ', যদি না মামলা বিজেপি বিধায়কের ওপর থেকে তুলে নেওয়া হয়।

বাড়িতে ঢুকে দিনের পর দিন এসেছে একাধিক হুমকি। বলা হয়েছে , 'জেলে পঁচে মরতে হবে ', যদি না মামলা বিজেপি বিধায়কের ওপর থেকে তুলে নেওয়া হয়। কখনও আবার হুমকি এসেছে, মামলা তুলে না নিলে ভুয়ো মামলা দিয়ে গোটা পরিবারকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এই সমস্ত কথা মুখ্য বিচারতি রঞ্জন গগৈকে জানিয়েছিল উন্নাও ধর্ষণকাণ্ডের শিকার মহিলার পরিবার। কিন্তু তার পরও উত্তরপ্রদেশের মাটিতেই ঘটে গিয়েছে দুর্ঘটনা। যার ফলে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীর মৃত্যু ঘটে যায়। প্রশ্ন উঠতে থাকে, যে ঘটনার জেরে বিজেপির দাপুটে বিধায়ক শ্রীঘরে, সেই ঘটনার সাক্ষীকে হত্যার নেপথ্যে কি কোনও চক্রান্ত ছিল? এই সমস্ত প্রশ্নকে সামনে রেখে এবার নৃশংস উন্নাও ধর্ষণকাণ্ডের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

সিবিআইয়ের নয়া চার্জশিট

সিবিআইয়ের নয়া চার্জশিট

সিবিআই এবার এই ঘটনার তদন্তে নেমে নতুন করে সাসপেন্ড হওয়া বিজেপির অভিযুক্ত বিধায়ক কুলদীপ সেনেগার সহ ১০ জনের বিরুদ্ধে নয়া চার্জশিট পেশ করেছে। দায়ের হয়েছে মামলা।

 ধর্ষিতার পরিবারের দাবি

ধর্ষিতার পরিবারের দাবি

একাধিক হুমকির বার্তা দিয়ে নিত্যদিন স্থানীয় বহু প্রভাবশালী নেতা উন্নাওয়ের ধর্ষিতার বাড়ি রোজ যেতেন। আর রেজের হুমকির এই ঘটনার বিরুদ্ধে ৩৫ বার অভিযোগ দায়ের করেছে পরিবার। তাঁদের ক্ষোভ যোগী সরকারের পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এদিকে, বিষয়টি নিয়ে দেশের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈকে চিঠিও পাঠায়। এবার সুপ্রিম কোর্ট তার সেক্রেটারি জেনারেলকে প্রশ্ন করে, কেন সেই সমস্ত চিঠি মুখ্য বিচারপতি কাছে সঠিক সময়ে পেশ করা হয়নি!

আরও এক বিজেপি নেতার নাম

আরও এক বিজেপি নেতার নাম

উত্তরপ্রদেশের প্রভাবশালী নেতা রবিন্দর সিংয়ের জামাই অরুণ সিংয়ের নাম এই চার্জশিটে উঠে এসেছে। ফলে উন্নাও ধর্ষণকাণ্ড ঘিরে রীতিমতো অস্বস্তিতে যোগী রাজ্যের বিজেপি নেতৃত্ব। কুলদীপ সেনেগার ছাড়াও যে ৯ জনের নাম রয়েছে ধর্ষণে অভিযুক্তের তালিকায় তাতে অরুণ সিংয়ের নাম পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+