উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত করা হল কুলদীপ সেনগারকে
উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত করা হল প্রাক্তন বিজেপি নেতা তথা বিধায়ক কুলদীপ সেনগারকে। সোমবার দিল্লির তিস হাজারি আদালত আজ এই মামলার রায়দান করে। তবে কুলদীপকে দোষী সাব্যস্ত করা হলেও অপর অভিযুক্ত শশী সিংকে বেকসুর খালাশ করা হয়েছে। কুলদীপের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ছিল।

এমাসের শুরু দিকে উন্নাও ধর্ষণ মামলার শুনানি শেষ হয়েছে। জেলা বিচারক ধর্মেশ শর্মা জানিয়েছিলেন ১৬ ডিসেম্বর এই মামলার রায়দান করা হবে। এই ঘটনায় জড়িয়ে পড়ার পর বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছিল। আজ সেনগারের বিরুদ্ধে রায়দান করে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে অশন্তোষ প্রকাশ করা হয়।
অগাস্টে সুপ্রিম কোর্ট এই মামলার প্রতিদিনের শুনানির নির্দেশ দেয়। পাশাপাশি ধর্ষিতার চিঠির প্রেক্ষিতে তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ লখনউ থেকে মামলা সরিয়ে আনেন রাজধানী দিল্লিতে। এরপরেই দিল্লির আদালতে শুনানি শুরু হয়। ৪৫ দিনে এই মামলার শুনানি শেষ হয়।
সেনগারের বিরুদ্ধে অভিযোগ ২০১৭ সালে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করার। আদালতের তরফে সহ অভিযুক্ত শশী সিং-এর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। ২০১৯-এর অগাস্টে সেনগারকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়। ৯ অগাস্ট আদালত বিধায়ক এবং তার সহযোগীর বিরুদ্ধে ১২০ বি, ৩৬৩, ৩৬৬, ৩৭৬ ধারায় মামলা দায়ের করে। পকসো আইনেও তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
অন্যদিকে অভিযোগকারিনীর বাবাকে অবৈধ অস্ত্র রাখার মামলায় ২০১৮-র ৩ এপ্রিল গ্রেফতার করা হয়। কিন্তু তিনি ৯ এপ্রিল পুলিশি হেফাজতেই মারা যান।












Click it and Unblock the Notifications