উন্নাও ধর্ষণ কাণ্ডে উত্তাল উত্তরপ্রদেশ, 'প্রমাণ মেলেনি', দাবি যোগী সরকারের

উত্তরপ্রদেশ সরকারের তৈরি করা বিশেষ তদন্তকারী দল উন্নাওয়ে নিগৃহীত যুবতীর পরিবারের সঙ্গে গিয়ে দেখা করে আসে। নতুন করে বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।

উন্নাওয়ের ধর্ষণের ঘটনায় উত্তাল উত্তরপ্রদেশ। অভিযুক্ত বিজেপি নেতা কুলদীপ সিং সেনগারের বিরুদ্ধে এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়ে দিল যোগী আদিত্যনাথের সরকার। বিশেষ তদন্তকারী দল নাকি এখনও কোনও প্রমাণ জোগাড় করে উঠতে পারেনি। প্রমাণ পেলেই সেনগারকে গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে। এদিকে সেনগারও পাল্টা জানিয়েছেন, ওয়ারেন্ট বেরলেই তিনি নিজে আত্মসমর্পণ করবেন। এই ঘটনায় সকাল থেকে কী কী চলছে দেখে নেওয়া যাক একনজরে।

পরিবারের সঙ্গে দেখা তদন্তকারীদের

পরিবারের সঙ্গে দেখা তদন্তকারীদের

উত্তরপ্রদেশ সরকারের তৈরি করা বিশেষ তদন্তকারী দল উন্নাওয়ে নিগৃহীত যুবতীর পরিবারের সঙ্গে গিয়ে দেখা করে আসে। নতুন করে বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যমকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

এলাহাবাদ উচ্চ আদালতে সরকারের দাবি

এলাহাবাদ উচ্চ আদালতে সরকারের দাবি

রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল রাঘবেন্দ্র সিং এলাহাবাদ হাইকোর্টে জানিয়েছেন, তদন্তকারী দল উপযুক্ত প্রমাণ পেলেই সেনগারকে গ্রেফতার করবে। তবে এখনও প্রমাণ মেলেনি। আদালত এই জবাবে খুশি হয়নি। বলা হয়েছে, তদন্তকারী অফিসার মামলার গুরুক্ব বুঝে এক একটি মামলা ধরে গ্রেফতারের সিদ্ধান্ত নেন। এই মামলায় এখনও তদন্ত চলছে।

সরকারের বক্তব্য

সরকারের বক্তব্য

যোগী আদিত্যনাথ সরকারের তরফে বিজেপি নেত্রী দীপ্তি ভরদ্বাজ জানিয়েছেন, রাজ্য সরকার উন্নাও ধর্ষণ মামলায় সুবিচার করবে। এর আগে তিনি এই মামলায় সরকারের কাজ নিয়ে প্রশ্ন তুলে দলের সভাপতি অমিত শাহকে চিঠি লেখেন।

বিরোধীদের বিক্ষোভ

বিরোধীদের বিক্ষোভ

কংগ্রেস থেকে শুরু করে বিরোধী দল উত্তরপ্রদেশে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে। রাস্তায় নেমে বিরোধীরা বিক্ষোভ করছেন। এদিকে বিরোধী আর এক নেত্রী মায়াবতী এই মামলা সিবিআইয়ের হাতে দেওয়ার দাবি করেছেন।

স্বাতী মালিওয়াল

স্বাতী মালিওয়াল

দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল উন্নাও ও কাঠুয়া ধর্ষণ মামলায় সুবিচার চেয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসছেন। স্বাতী চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। শুক্রবার সকাল থেকে দিল্লির রাজঘাটে অনশনে বসবেন স্বাতী।

রণদীপ সিং সূরযেওয়ালার খোঁচা যোগীকে

রণদীপ সিং সূরযেওয়ালার খোঁচা যোগীকে

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খোঁচা দিয়ে কংগ্রেস নেতা রণদীপ সূরযেওয়ালা বলেছেন, যে মুখ্যমন্ত্রীর সদ্যজাতদের মৃত্যুতে চোখ ভেজে না, যিনি দলিতদের ঘর জ্বালিয়ে দেন, যিনি ধর্ষক বিধায়ককে বাঁচান, তিনি আর যেই হোন, যোগী হতে পারেন না। তিনি আসলে ভোগী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+