আনলক ১.০: খুলছে শপিং মল, রেস্তরাঁ থেকে মন্দির, জানুন প্রয়োজনীয় নিয়মগুলি
এদিন সোমবার ৮ জুন থেকে দেশজুড়ে লকডাউন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে চলেছে। এই আনলক পর্যায়ের প্রথম ধাপে শপিংমল, রেস্তরাঁ, মন্দির ইত্যাদি দেশজুড়ে খুলতে চলেছে বলে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করেছে। শুধুমাত্র কন্টেইনমেন্ট জোন বাদে অন্যান্য সমস্ত জায়গায় এই সুবিধাগুলো পাওয়া যাবে।

বেড়ে চলেছ আক্রান্তের সংখ্যা
গত ২৪ মার্চ দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে ভারতে আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে সাত হাজারের বেশি মানুষের। এই অবস্থায় সোমবার থেকে দেশ স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে। যদিও প্রত্যেকদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ভারতে। যা অত্যন্ত চিন্তার বিষয়।

শপিং মল
দেশজুড়ে সোমবার থেকে শপিংমল খুলছে। শপিংমলগুলির ভিতরের তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস হবে এবং আর্দ্রতার মাত্রা ৪০ থেকে ৭০ শতাংশ থাকবে। শপিং মল খুললেও গেমিংয়ের জায়গা, বাচ্চাদের প্লে কর্নার, সিনেমা হল ইত্যাদি বন্ধ থাকবে। লিফটে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নিয়ম অনুসরণ করা হবে।

হোটেল রেস্তরাঁ
দেশজুড়ে খুলতে চলেছে হোটেল ও রেস্তরাঁ। তবে রেস্তরাঁর মধ্যে বসে খাওয়ার থেকে হোম ডেলিভারি করার বিষয়ে জোর দিতে বলা হয়েছে। মেনু কার্ড, ন্যাপকিন ইত্যাদি একবার ব্যবহারের পর ফেলে দিতে হবে। হোম ডেলিভারির জন্য যে কর্মী নিযুক্ত হবেন তাঁর থার্মাল স্ক্রিনিং সঠিকভাবে করতে হবে। শুধুমাত্র উপসর্গহীন কর্মীদের কাজে রাখা যাবে। প্রত্যেককে মাস্ক গ্লাভস ইত্যাদি পরে থাকতে হবে। একজন গ্রাহক চলে যাওয়ার পর সেই জায়গাটিকে ভালো করে স্যানিটাইজ করতে হবে।

মন্দির
মন্দিরে ঢোকার পূর্বে হাত এবং পা ভালো করে ধুয়ে নিতে হবে। মন্দিরের ভিতরে প্রসাদ বিতরণ করা যাবে না। এবং জল ছিটিয়ে যেভাবে আশীর্বাদ দেওয়া হয় তা চলবে না। এছাড়াও বিগ্রহের পা ছুঁয়ে প্রণাম করা যাবে না। গাড়ির ভিতরে জুতো খুলে রেখে মন্দিরে প্রবেশ করতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications