উত্তরপ্রদেশে অজানা জ্বরে ইতিমধ্যে মৃত ৭৯, আতঙ্ক ছড়াল যোগীর রাজ্যে
উত্তরপ্রদেশে অজানা জ্বরে কাবু হয়ে ইতিমধ্যে ৭৯ জনের প্রাণ গিয়েছে। গত ছয় সপ্তাহের রিপোর্ট পেশ করেছেন এক সরকারি আধিকারিক।
উত্তরপ্রদেশে অজানা জ্বরে কাবু হয়ে ইতিমধ্যে ৭৯ জনের প্রাণ গিয়েছে। গত ছয় সপ্তাহের রিপোর্ট পেশ করেছেন এক সরকারি আধিকারিক। সারা রাজ্যে মেডিক্যাল টিমকে সতর্ক করা হয়েছে। মানুষ যাতে অযথা আতঙ্কিত না হয়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।

কীভাবে এই সমস্যার মোকাবিলা করা যেতে পারে তা নিয়ে আধিকারিকেরা আলোচনায় বসেছেন। বরেলিতে ২৪ জন, বদায়ুঁতে ২৩ জন, হরদৌইয়ে ১২জন, সীতাপুরে ৮জন, বাহরাইচে ৬ জন, পিলিভিটে ৪জন ও শাহজাহানপুরে ২ জন মারা গিয়েছেন। সবকটি ঘটনারই অডিট হচ্ছে। শুধু শহর নয়, গ্রাম্য এলাকাগুলিতেও রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে।
উত্তরপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং বরেলিতে গিয়ে নিয়ে গোটা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন। মোট তিনটি দল তৈরি করেছে যোগী আদিত্যনাথের সরকার। বিভিন্ন জেলার রোগীদের সেই দল দেখছে। পর্যবেক্ষণে রেখেছে। প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে। এলাকা পরিচ্ছন্ন রাখা হচ্ছে ও কীটনাশক স্প্রে করা হচ্ছে।
প্রসঙ্গত, কেরলে বন্যা থামার পরে ইঁদুর জ্বরে অনেক মানুষ মারা গিয়েছেন। উত্তরপ্রদেশেও বন্যা পরবর্তী পরিস্থিতিতে রোগের প্রাদুর্ভাব হতে পারে। সেদিক মাথায় রেখেই প্রশাসন কোমর বেঁধে নেমেছে।












Click it and Unblock the Notifications