দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে সিএএ বিরোধী আন্দোলনের মাঝেই গুরুত্বপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতি বোবদের
দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে সিএএ বিরোধী আন্দোলনের মাঝেই গুরুত্বপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতি এসএ বোবদের। নাগরিকত্ব সংশোধনী বিলটি আইনে পরিণত হওয়ার পর থেকেই দেশ জুড়ে এর বিরোধিতায় রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। তবে এই আইনের বিরোধিতায় সব থেকে বেশি সুর চড়াতে দেখা গিয়েছে দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের। এই আবহেই আজ দেশের বিশ্ববিদ্যালয়গুলি নিয়ে বেশ গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে।

এসএ বোবদে শনিবার নাগপুরের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেন, 'শুধু মাত্র ইট ও পাথড় দিয়ে কোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় না। বিশ্ববিদ্যালয় শুধু কয়েকটা দেয়াল নয়। আমরা বিশ্ববিদ্যালয়কে কারখানা বানিয়ে ফেলতে পারি না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একটি বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রতিফলিত করে আমরা একটি সমাজ হিসাবে কী অর্জন করতে চাই।'
CJI SA Bobde in Nagpur: Universities are not about brick & mortar only. Certainly, universities are not supposed to function like an assembly line production unit. Most importantly, the idea of a university reflects what we want to achieve as a society. pic.twitter.com/2CGjsmsBlQ
— ANI (@ANI) January 18, 2020
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গত বছরের ১৫ ডিসেম্বর ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এই বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে দিল্লি পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী বিশ্ববিদ্যালয় চত্বরে কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠি চার্জ করে। তার আগে সরাই জুলেইনা ও মথুরা রোডে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পুলিশের বক্তব্য চারটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সেই রাতে প্রায় ৫০ জন ছাত্রকেও আটক করে রাখা হয়। এরপর এই ঘটনায় সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে থাকে বিরোধীরা। ক্ষোভে ফেটে পড়েন ছাত্ররা। জামিয়ার আঁচ গিয়ে পড়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে।
এরপর একে একে পথে নামে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, জেএনইউ সহ দেশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications