রিও অলিম্পিকে যাচ্ছেন নরসিংহ যাদব, জানাল কুস্তি ফেডারেশন
নয়াদিল্লি, ৩ আগস্ট : NADA-র পর এবার ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং-এর সম্মতিও পেলেন রিও অলিম্পিকের বিতর্কে নাম ভারতীয় কুস্তিগীর নরসিংহ যাদব। আজ, বুধবার এই কথা জানানো হয়েছে। স্বভাবতই ভারতীয় শিবিরে খুশির হাওয়া।
ভারতের কুস্তি ফেডারেশনের সভাপকি ব্রিজভূষণ সরন সিং এই খবরটির সত্যতা স্বীকার করেছেন।

প্রসঙ্গত ৭৪ কেজির ভারোত্তলন বিভাগে অংশগ্রহণ করেছিলেন নরসিংহ। ডোপিংয়ের অভিযোগে অলিম্পিক থেকে বাদ পড়েন মহারাষ্ট্রের নরসিংহ। যদিও তিনি প্রথম থেকেই বলে এসেছিলেন তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
গত সোমবার ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA) নরসিংহকে ডোপিং মামলায় ক্লিনচিট দেয়। নাডার পর ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং-এর সম্মতিও মেলায় অলিম্পিকে যোগ দিতে আর বাধা রইল না নরসিংহর।
narsingh yadav rio olympics 2016 wrestler wrestling nada doping নরসিংহ যাদব রিও অলিম্পিক ২০১৬ কুস্তি
Read in English: Olympics: Narsingh gets UWW clearance












Click it and Unblock the Notifications