ভারতীয় সেনাবাহিনীকে অ্যাপাচে চপার বিক্রিতে সম্মতি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মঙ্গলবার জানিয়েছে, সরকার ৯৩০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ভারতীয় সেনাবাহিনীকে অ্যাপাচে হেলিকপ্টার বিক্রি করার চুক্তি অনুমোদন করেছে।
মঙ্গলবার আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীকে ৯৩০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ৬ টি এএইচ ৬৪ই অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার বিক্রির চুক্তিতে সম্মতি জানিয়েছে সরকার। তবে চুক্তিপত্রটি এখন মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। একজনও কংগ্রেসম্যানের আপত্তি না থাকলেই চুক্তিটি পাকা করা হবে।

এমনিতে ভারতের একটি কারখানায় বোয়িং সংস্থা ও তাদের ভারতীয় অংশীদার টাটা অ্যাপাচে হেলিকপ্টারের কাঠামো তৈরি করে। কিন্তু এই চুক্তিটি পাকা হলে, মার্কিন প্রস্তুতকারকদের কাছ থেকে সরাসরি সম্পূর্ণ হেলিকপ্টার কিনতে আর বাধা থাকবে না ভারতীয় সেনাবাহিনীর। তিনটি মার্কিন অস্ত্র, উড়ান ও ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত সংস্থা এই চুক্তি করতে আগ্রহী। সংস্থাগুলি হল, লকহিড মার্টিন, জেনারেল ইলেক্ট্রিক ও রেথিয়ন।
এই চুক্তি অনুসারে প্রস্তুতকারী সংস্থাকে হেলিকপ্টারগুলি নাইট ভিশন সেন্সর, জিপিএস গাইডেন্স, অ্যান্টি আর্মার হেলফায়ার, ও স্টিঙ্গার এয়ার টু এয়ার মিসাইল-এ সম্বৃদ্ধ করে দিতে হবে। মার্কিন ডিফেন্স সিকিওরিটি কো-অপারেশন এজেন্সির দাবি, 'এতে ভারতীয় সেনাবাহিনী আরও আধুনিক হবে, এবং ভূমিতে কোনও অস্ত্র হামলা ঠেকানোর ক্ষমতা অনেকটাই বাড়বে।'
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications