দেশে কি মাওবাদী প্রভাব কমছে, কী বলছে রাষ্ট্রসংঘের রিপোর্ট
ছত্তিসগড় এবং ঝাড়খণ্ডে শিশুদের ব্যবহার করছে মাওবাদীরা। এমনই রিপোর্ট জমা পড়েছে রাষ্ট্রসংঘে। জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটারেস।
ছত্তিসগড় এবং ঝাড়খণ্ডে শিশুদের ব্যবহার করছে মাওবাদীরা। এমনই রিপোর্ট জমা পড়েছে রাষ্ট্রসংঘে। জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটারেস। তবে ২০১৫ ও ২০১৬ সালের রিপোর্ট তুলনা করলে দেখা যাবে দেশে মাওবাদী প্রভাব কমেছে।

সশস্ত্র যুদ্ধে শিশুদের উপস্থিতি নিয়ে বাৎসরিক রিপোর্টে গুটারেস বলেছেন, রাষ্ট্র এবং সশস্ত্র বাহিনীর যুদ্ধে ভুক্তভোগী শিশুরাই। এখানে তিনি ছত্তিসগড় ও ঝাড়খণ্ডের নাম উল্লেখ করেছেন।
তিনি জানিয়েছেন, ছত্তিসগড় ও ঝাড়খণ্ডে মাওবাদী তাদের বাহিনীতে শিশুদের নিয়োগ করছে বলে রাষ্ট্রসংঘের কাছে রিপোর্ট জমা পড়েছে।
তবে গুটারেসের পেশ করা ২০১৬-র রিপোর্টে দেখা যাচ্ছে, মাওবাদীদের সশস্ত্র বাহিনীতে শিশুদের ব্যবহার কমেছে। যা ওই দুটি রাজ্যেই সীমাবদ্ধ রয়েছে।

গুটারেস জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি ভারত সরকারের সঙ্গে কথা বলেছেন। মাওবাদীদের সশস্ত্র বাহিনীতে শিশুদের ব্যবহার বন্ধ করতে পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তিনি।
ছত্তিসগড়ের একাধিক স্কুলে মাওবাদীরা যুদ্ধে লড়াইয়ের প্রশিক্ষণ দিয়ে থাকে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, অসমর্থিত সূত্রের রিপোর্টে দেখা যাচ্ছে, পুলিশ শিশুদের তথ্য সরবরাহকারী হিসেবে ব্যবহার করছে।












Click it and Unblock the Notifications