নরেন্দ্র মোদীর ‘মন কি বাত-১০০’ সম্প্রচারিত রাষ্ট্রসঙ্ঘে, মিলল জাতীয় ঐতিহ্য হয়ে ওঠার বার্তা

নরেন্দ্র মোদীর 'মন কি বাত' এক এক করে পা দিল ১০০-য়। ১০০তম পর্ব প্রচারিত হল ২০২৩-এর ৩০ এপ্রিলে। এই ১০০তম 'মন কি বাত' প্রচারিত হল রাষ্ট্রসঙ্ঘেও। রাষ্ট্রসঙ্ঘের তরফে এল শুভেচ্ছা বার্তাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০০তম পর্বের মন কি বাতে তা প্রচারিতও হল।

২০১৪ সালের ৩ অক্টোবর শুরু হয়েছিল মন কি বাতের অনুষ্ঠান। ২০২৩ সালে ৩০ এপ্রিল তার শততম পর্ব প্রচারিত হল। প্রধানমন্ত্রী এদিন বলেন, মন কি বাতের মাধ্যমে একের পর এক গণ আন্দোলন গড়ে উঠেছে। আমার কাছে জনতাই ঈশ্বর। তাই মন কি বাতে তাঁদের মনের কথা উপলব্ধ করার চেষ্টা করেছি আমরা।

নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ পা দিল ১০০-য়

মন কি বাতের শততম পর্বটি স্মরণীয় হয়ে থাকল।কারণ এই প্রথমবার তা দেখানো হল রাষ্ট্রসঙ্ঘে। রাষ্ট্রসঙ্গের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। এই ঘটনা একপ্রকার নজিরবিহীন। নরেন্দ্র মোদীর মন কি বাতের ১০০তম এভাবে বিশ্ব-মানচিত্রেও ছড়িয়ে পড়ল।

বিজেপির তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল মন কি বাত সম্র্নচার নিয়ে। শততম মন কি বাতের সম্প্রচারের ব্যবস্থা করা হয় প্রতিটি বিধানসভা কেন্দ্রে ১০০টি করে জায়গায়। দেশজুড়ে প্রায় চার লাখ জায়গায় এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়। ১০০তম পর্বের মন কি বাতকে ঐতিহাসিকভাবে সফল করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজেপি উদ্যোগ নিয়েছে বিজেপি ও তাদের জোটসঙ্গী পরিচালিত রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রীর বাসভবনেও মন কি বাতের অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। একইসঙ্গে ভারত ছাড়িয়ে মন কি বাতের অনুষ্ঠান সুদূর আমেরিকায় নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরেও সম্প্রচারিত হয়।

রাষ্ট্রসঙ্ঘ শুধু সম্প্রচার করেই ক্ষান্ত হয়নি, শুভেচ্ছা বার্তাও পাঠানো হয়। রাষ্ট্রসঙ্ঘের তরফে একটি বার্তায় বলা হয়েছে, মন কি বাতের অনুষ্ঠানটি জাতীয় ঐতিহ্য হয়ে উঠেছে। প্রতি মাসে লক্ষ লক্ষ লোককে ভারকের উন্নয়নমূলক যাত্রায় অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করছে নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান।

নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ পা দিল ১০০-য়

শুধু রাষ্ট্রসঙ্ঘে নয়, লন্ডনে ভারতীয় হাই কমিশনেও মোদীর মন কি বাত সম্প্রচারিত হয়। সরকারের তরফে আগে জানানো হয়েছে, দেশের ১০০ কোটি মানুষ একবার না একবার হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনেছেন। প্রায় ২৩ কোটি মানুষ নিয়মিত মন কি বাত শোনেন।

প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেন। ১৯ থেকে ৩৪ বছর বয়সি শ্রোতাদের সংখ্যা ৬২ শতাংশ। এদিন মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, বিদেশ যাওয়ার আগে নিজের দেশকে জানুন। তিনি মেক ইন ইন্ডিয়ার বার্তা দেন। বলেন, ভোকাল ফর লোকাল, লোকাল টু গ্লোবাল উদ্যোগ দেখা গিয়েছে বারবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+