ভারতে ভ্রমণকারী মহিলা পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি ব্রিটেনের
হায়দরাবাদে পশুচিকিৎসককে ধর্ষণের পর পুড়িয়ে মারার ঘটনায় ভারত এখন উত্তাল। এরই মাঝে মারা গেলেন উন্নাওয়ে ধর্ষণের শিকার তরুণী। এ ঘটনার আগেই মহিলা পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল যুক্তরাজ্য। মহিলাদের জন্য ক্রমশ অসুরক্ষিত হয়ে ওঠা ভারতে ভ্রমণে ইচ্ছুক মহিলা পর্যটকদের জন্য এই নির্দেশিকা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রও একই ধরনের নির্দেশনা দিয়েছিল মার্চ মাসে।

যৌন নির্যাতনের শিকার হলে কী করতে হবে?
যুক্তরাজ্যের কোনও নাগরিক ভারতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হলে তাঁকে কী করতে হবে, মূলত এই বিষয়েই নির্দেশিকাটি জারি করা হয়েছিল। গত ২৬ নভেম্বর নিজেদের ওয়েবসাইটে ব্রিটিশ নাগরিকদের জন্য এই সতর্কতা জারি করে যুক্তরাজ্য। এর আগে চলতি বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রও ভারত ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছিল। নিরাপত্তার দিক থেকে ভারতকে 'লেভেল-২'-এ রেখে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ভারত ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

তাৎক্ষণিকভাবে ১০০-তে ফোন করতে হবে
ব্রিটিশ নির্দেশিকায় বলা হয়েছে, ভারতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হলে তাৎক্ষণিকভাবে জরুরি পুলিশ সেবা নম্বর ১০০-তে ফোন করতে হবে। পুরুষ কর্মকর্তার পরিবর্তে মহিলা কর্মকর্তার কাছে অভিযোগ জানানোর ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়। আরও বলা হয়, নির্যাতনের শিকার মহিলাকে অবশ্যই থানায় গিয়ে লিখিত অভিযোগ জানাতে হবে। স্থানীয় পুলিশ ইংরেজিতে অভিযোগ লিখতে বাধ্য নয়, তবে সই করার আগে অভিযোগের ব্যাপারে কী লেখা হল, সেটি অবশ্যই অভিযোগকারীকে ইংরেজিতে অনুবাদ করে পড়ে শোনাতে হবে।

চিকিৎসকের কাছে বিবৃতি দিতে হবে
ব্রিটিশ সরকারের আরও বলেছে, পুলিশের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও অভিযোগ জানাতে হবে। তদন্তকাজের জন্য ওই ঘটনার সময় পরে থাকা সব পোশাক পুলিশ নিজেদের জিম্মায় রাখতে পারবে। থানা কিংবা হাসপাতালে যাওয়ার সময় সঙ্গে অতিরিক্ত পোশাক রাখার নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশিকায় লেখা আছে, 'নির্যাতনের শিকার মহিলাকে ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশ কোনও সরকারি হাসপাতালে নিয়ে যাবে। সাধারণত কোনো মহিলা পুলিশ কর্মকর্তা কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের মহিলা কর্মকর্তার উপস্থিতিতে এই পরীক্ষা হওয়ার কথা। ঘটনার সময় কী হয়েছিল, সে ব্যাপারে চিকিৎসকের কাছে বিবৃতিও দিতে হবে।'
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications