বিরোধীদের আক্রমণের মধ্যে সরকারের ইউটার্ন, ল্যাটেরাল এন্ট্রি বাতিল করতে চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর
ল্যাটেরাল এন্ট্রির মাধ্যমে নিয়োগের বিজ্ঞাপন বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি শীর্ষ চাকরিতে ল্যাটেরাল এন্ট্রি নিয়ে তোলপাড়ের মধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে চলেছে।
কর্মী ও প্রশিক্ষণ মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সি ইউপিএসসিকে চিঠি লিখেছেন, যেখনে ল্যাটেরাল এন্ট্রির মাধ্যমে নিয়োগের বিজ্ঞাপন বাতিল করতে অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা লেই তিনি এই চিঠি লিখেছেন বলে জানা গিয়েছে।

- ল্যাটেরাল এন্ট্রি নিয়ে ইউপিএসসির বিজ্ঞাপন
উল্লেখ করা যেতে পারে গত ১৮ অগাস্ট ইউপিএসসি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে ল্যাটেরাল এন্ট্রির মাধ্যমে যুগ্ম সচিব ও উপসচিব পদে ৪৫ জন বিশেষজ্ঞ নিয়োগের বিজ্ঞাপন দিয়েছিল।
- বিরোধীদের তীব্র আক্রমণ
বিষয়টি নিয়ে বিরোধীরা তীব্র প্রতিক্রিয়া জানান। সরকারের পদক্ষেপকে সংরক্ষণ ব্যবস্থা ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা বলে অভিহিত করেন তাঁরা। কংগ্রেস ওই বিজ্ঞাপকে দিত, ওবিসি ও আদিবাসীদের ওপরে আক্রমণ বলে সমালোচনা করেছিল।
- কী বলেছিলেন রাহুল গান্ধী
নিজের এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের গুরুত্বপূর্ণ পদে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে নিয়োগে এসসি, এসটি ও ওবিসিদের সংরক্ষণ খোলাখুলি কেড়ে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেছেন, দেশের শীর্ষ আমলা-সহ সব উঁচু পদগুলিতে সুবিধা বঞ্চিতদের প্রতিনিধিত্বর ঠিক নেই। সেটিকে উন্নয়ন করার পরিবর্তে, তাদেরকে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে শীর্ষপদগুলি থেকে আরও দূরে ঠেলে দেওয়া হচ্ছে।
তিনি অভিযোগ করেছেন, সরকারের এই পদক্ষেপ যাঁরা ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের অধিকার হরণ করা হচ্ছে এবং সুবিধাবঞ্চিতদের সংরক্ষণ-সহ সামাজিক ন্যায়বিচারের ধারণার ওপরে আক্রমণ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে রাহুল গান্ধী আইএএসের বেসরকারিকরণ ও সংরক্ষণ শেষ করতে মোদীর গ্যারান্টি হিসেবে কটাক্ষ করেছিলেন।
- কী বলেছিল বিজেপি
বিজেপির তরফে পাল্টা দাবি করা হয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় ল্যাটেরাল এন্ট্রির ধারণা তৈরি হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছিলেন, কংগ্রেস নেতা বীরপ্পা মইলির সভাপতিত্বে দ্বিতীয় প্রশাসনিক সংস্কার কমিশন ল্যাটেরাল এন্ট্রির সুপারিশ করেছিল। ২০০৫ সালে ওই কমিশনকে ভারতীয় প্রশাসনিক ব্যবস্থার সংস্কারের সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছিল।
- চিঠিতে কী বলেছেন মন্ত্রী
ইউপিএসসিকে পাঠানো চিঠিতে জিতেন্দ্র সিং বলেছেন, সংবিধানে অন্তর্ভুক্ত ন্যায্যতা ও সামাজিক ন্যায়বিচারের নীতিগুলির সঙ্গে সামঞ্জস্য করেই ল্যাটেরাল এন্ট্রির প্রয়োজন ছিল।












Click it and Unblock the Notifications