লাদাখ নিয়ে ভারতকে ভয় দেখাতেই তৈরি করোনা! চিনকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

'আমাদের ভয় দেখাতে ও সীমান্তে উত্তেজনা তৈরির জন্যই করোনা ভাইরাস তৈরি করা হয়েছে৷' বললেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ আঙ্গাদি৷ চিনের প্রসঙ্গ টেনে বুধবার একথা বলেন তিনি৷ তিনি নাম না করে চিনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আরও বলেন, 'আমরা সবাই জানি করোনা ভাইরাস কে তৈরি করেছে৷' প্রসঙ্গত, এই করোনা আবহেই লাদাখ সীমান্তে চূড়ান্ত উত্তেজনা দেখা দিয়েছে দুই দেশের মধ্যে।

আমরা সবাই জানি করোনা ভাইরাস কে তৈরি করেছে

আমরা সবাই জানি করোনা ভাইরাস কে তৈরি করেছে

এদিন কর্নাটকে আঙ্গাদি বলেন, 'আমরা সবাই জানি করোনা ভাইরাস কে তৈরি করেছে৷ আমাদের ভয় দেখাতে ও সীমান্তে উত্তেজনা তৈরি করতেই এই ভাইরাস তৈরি করা হয়েছে৷ আমরা জানি এই কাজ কে করেছে৷ এবার আমাদের এই ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচা শিখতে হবে৷ আমাদের ভয় পেলে চলবে না৷ আমাদের সবরকমের স্যানিটেশনের নিয়মনীতি মানতে হবে৷ বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব৷'

প্রত্যেককে এই ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে

প্রত্যেককে এই ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে

তিনি আরও বলেন, 'এবার প্রত্যেককে এই ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে৷ এছাড়াও সবরকম নিয়ম মেনে ও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই এই রোগের বিরুদ্ধে লড়াই করতে হবে৷ আমাদের ভয় পেলে চলবে না৷ আমাদের সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।'

কর্নাটকে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩৯৭ জন

কর্নাটকে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩৯৭ জন

বুধবার কর্নাটকে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩৯৭ জন৷ এই নিয়ে সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ১১৮৷ মৃত্যু হয়েছে আরও ১৪ জনের৷ এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জন৷ সুস্থ হয়ে উঠেছে মোট ৬ হাজার ১৫১ জন৷

দেশে নতুন করে করোনা আক্রান্ত প্রায় ১৭ হাজার

দেশে নতুন করে করোনা আক্রান্ত প্রায় ১৭ হাজার

এদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৯২২ জন। যা এখনওপর্যন্ত দেশে একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লক্ষ ৭৩ হাজার ১০৫। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪১৮ জনের। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৮৯৪।

করোনা আবহে লাদাখ নিয়ে উত্তেজনা

করোনা আবহে লাদাখ নিয়ে উত্তেজনা

এদিকে আবহেই গত প্রায় দুই মাস ধরে লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে জারি রয়েছে দুই দেশের উত্তেজনা। এই পরিস্থিতিতেই গত সপ্তাহের সোমবার রাতের সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় এক কর্নেল সহ ১৯ জন জওয়ান। চিনের তরফে ৪৩ জন সৈনিক নিহত হয়েছে বলে খবর মিলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+