NRC in Jharkhand: আদিবাসী ভিটেতে থাবা অনুপ্রবেশকারীদের! ভোটে জিতলেই ঝাড়খণ্ডে NRC বিজেপির
NRC in Jharkhand: ঝাড়খণ্ডে ভোটের আগে এনআরসি নিয়ে সরব বিজেপি (BJP)। দল ক্ষমতায় এলে রাজ্যে এনআরসি (NRC) লাগু করবে। সোমবার সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশের (Bangladeshi Infiltration) ফলে দ্রুত জনবিন্যাস বদলে (Demographic change) যাচ্ছে বলে দাবি শিবরাজের।
চলতি বছরেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন (Jharkhand Assembly Election)। দিনক্ষণ ঘোষণা না হলেও তোড়জোড় শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। দিনকয়েকের মধ্যেই ইশতেহার (Manifesto) প্রকাশ করবে বিজেপিও। তবে তার আগেই ইঙ্গিতপূর্ণ বার্তা ঝাড়খণ্ডে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের।

এদিন শিবরাজ জানান,"ঝাড়খণ্ডে দ্রুত এনআরসি (National Register of Citizens) লাগু করা হবে। অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করবে বিজেপির সরকার। ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য এই নির্বাচন।" মন্ত্রীর আরও দাবি, শয়ে শয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশের ফলে সাঁওতাল পরগনায় আদিবাসীদের সংখ্যা ৪৪ থেকে ২৮ শতাংশে নেমে এসেছে। রাজ্যের অন্য়ত্রও বাংলাদেশিরা ঘাঁটি তৈরি করছে বলে দাবি মন্ত্রীর।
অনুপ্রবেশ নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও (Hemant Soren) তীব্র আক্রমণ করেন শিবরাজ সিং চৌহান। ভোটব্যাঙ্কের স্বার্থেই হেমন্তর সরকার অনুপ্রবেশে মদত দেয় বলে অভিযোগ করেন তিনি। স্রেফ তাই নয়, সরকারি সহায়তায় অনুপ্রবেশকারীরা আধার ও ভোটার কার্ড তৈরিও করে ফেলেছে বলে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।
#WATCH | Ranchi | On BJP's election manifesto in Jharkhand, Union Minister and Incharge for Jharkhand Assembly elections, Shivraj Singh Chouhan says, "BJP is going to release its election manifesto. This election is not only about making someone a CM or of power, but it is about… pic.twitter.com/mmMKU0Mvkh
— ANI (@ANI) October 7, 2024
আদিবাসী মহিলাদের উপর অনুপ্রবেশকারীরা নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ শিবরাজের। তিনি বলেন,"আদিবাসী মেয়েদের ফুঁসলিয়ে সম্পত্তিতে ভাগ বসাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সবটাই হচ্ছে রাজ্য সরকারের মদতে হচ্ছে।" সমস্যা দূর করতে এনআরসি লাগু প্রয়োজন বলে দাবি করেন প্রবীণ বিজেপি নেতা। ঝাড়খণ্ডে বিজেপির ইশতেহারেও এর উল্লেখ থাকবে বলে জানান শিবরাজ।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলাতেও এনআরসির জোরালো দাবি তোলে বিজেপি। চব্বিশের লোকসভা ভোটের আবহেও বাংলা অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর হয়ে উঠছে বলে দাবি তোলে বঙ্গ বিজেপি। আর এবার পড়শি রাজ্য ঝাড়খণ্ডেও ভোটের আগে এনআরসির জিগির।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications