করোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া, বাড়িতেই আইসোলেট হয়ে রইলেন
করোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া
করোনা ভাইরাসে আক্রান্ত সাংসদ ও মন্ত্রীদের তালিকায় এবার যুক্ত হলেন কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী সদানন্দ গৌড়া। বৃহস্পতিবারই তিনি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে তাঁর করোনা টেস্ট পজিটিভ এসেছে।

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সদানন্দ নিজেকে বাড়িতেই আইসোলেট করে রেখেছেন এবং সকলকে অনুরোধ করেছেন যে তাঁর সংস্পর্শে আসা সবাই যেন কোভিড বিধি মেনে নিজেদের পরীক্ষা করিয়ে নেন। সদানন্দ নিজের সোশ্যাল মিডিয়া টুইটারে পোস্ট করে বলেন, 'কোভিড–১৯–এর প্রাথমিক উপসর্গ দেখার পর আমি নিজের টেস্ট করাই এবং রিপোর্ট পজিটিভ আসে। আমি নিজেকে আইসোলেট করে ফেলেছি।
আমি সকলকে অনুরোধ করব যাঁরা আমার সংস্পর্শে এসেছেন একটু সতর্ক থাকুন এবং কোভিড বিধি মেন চলুন। সাবধানে থাকুন।’ কর্নাটক থেকে আসা দ্বিতীয় কেন্দ্রীয় মন্ত্রী যাঁর করোনা ভাইরাস ধরা পড়ল। এর আগে সুরেশ অঙ্গাদিরও কোভিড পজিটিভ ধরা পড়ে।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications