করোনা আক্রান্ত জয়শঙ্কর! ওমিক্রনের নয়া কয়েকটি জেলার সংক্রমণে উদ্বেগ স্বাস্থ্যমন্ত্রকে

করোনা আক্রান্ত জয়শঙ্কর! ওমিক্রনের নয়া BA.2 নিয়ে ভারতে উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক

করোনা আক্রান্ত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বৃহস্পতিবার নিজেই টুইট করে এই বিষয়ে জানিয়েছেন। শারীরিক বেশ কিছু সমস্যা দেখা দেয় বিদেশমন্ত্রীর। এরপরেই করোনা পরীক্ষা করান তিনি। টেস্ট পজিটিভ আসার পরেই আইসোলেশনে চলে যান মোদীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই মন্ত্রী। সোশ্যাল মিডিয়াতে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর জানানোর পাশাপাশি জয়শঙ্কর জানিয়েছেন, সম্প্রতি তাঁর কাছাকাছি যারা এসেছেন তাঁদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। তবে সুত্রের খবর, উদ্বেগের কিছু নেই। সুস্থই আছেন কেন্দ্রীয়মন্ত্রী। নজর রাখছেন চিকিৎসকরা।

লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ

লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ

গোটা দেশেই করোনা সংক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আর সেখানে দাঁড়িয়ে আজ ফের একবার সতর্কবার্তা কেন্দ্রের তরফে। এদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া বার্তায় বলা হয়েছে, ভারতে করোনার নয়া এই ভ্যারিয়েন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওমিক্রনের কারনে ভারতে করোনা সংক্রমণ ভয়ঙ্কর রূপ নিয়েছে। শুধু তাই নয়, সংক্রমণের যে বাড়বাড়ন্ত তা অনেকটাই ওমিক্রনের কারনে। এমনটাই দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।

নয়া ভ্যারিয়েন্ট নিয়েই চিন্তার ভাঁজ পড়ছে

নয়া ভ্যারিয়েন্ট নিয়েই চিন্তার ভাঁজ পড়ছে

আজ গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২,৮৬,৩৮৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩,০৬,৩৫৭ জন। দেশে করোনা সংক্রমণে মত্যুর সংখ্যাও অনেকটা কমেছে। করোনা সংক্রমণ মারা গিয়েছেন ৫৭৩ জন। ৩ লক্ষের নীচে নামেও করোনা সংক্রমণ একেবারেই যে নিয়ন্ত্রণে চলে এসেছে তা বলা যাচ্ছে না। পরিস্থিতি যে কোনও মুহূর্তে বদলাতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। এই অবস্থায় এদিন স্বাস্থ্যমন্ত্রক বলছে, শুধু করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়েই চিন্তার ভাঁজ পড়ছে তা নয়, ডেল্টা ভ্যারিয়েন্টে আকান্তের সংখ্যাও ব্যাপক ভাবে বাড়ছে।

BA.2 ভারতে ব্যাপক ভাবে বাড়ছে

BA.2 ভারতে ব্যাপক ভাবে বাড়ছে

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন স্বাস্থ্যমন্ত্রক জানায়, কয়েকটি জেলাতে করোনা সংক্রমণ এখনও উদ্বেগের জায়গাতে রয়েছে। কার্যত সেখানে ক্রমশ বাড়ছে সংক্রমণ। শধু তাই নয়, এদিন গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে এনেছে মন্ত্রক। তাঁরা জানাচ্ছেন, ওমিক্রনের নয়া এক sub-version-BA.2 ভারতে ব্যাপক ভাবে বাড়তে দেখা যাচ্ছে বলেও দাবি। ফলে নতুন করে ফের একবার বিপদের মুখে দেশ? যদিও গবেষকদের একাংশ বলছেন, থার্ড ওয়েভে ফেব্রুয়ারি শুরু কিংবা মাঝামাঝি আসতে পারে।

সংক্রমণ এখনও উদ্বেগের জায়গাতে রয়েছে

সংক্রমণ এখনও উদ্বেগের জায়গাতে রয়েছে

অন্যদিকে, ন্যাশানাল সেন্টার ফর ডিসিজ কন্ট্রোলের অধিকর্তা সুজীন কুমার সিং সম্প্রতি ওমিক্রন এবং সাব-স্ট্রেনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। বিদেশিদের মাধ্যমেই মুলত ভারতে ওমিক্রন ছড়িয়েছে। সেই সময়েই BA.2 কয়েকটি ক্ষেত্রে ছড়ায়। এবার তা সামনে আসছে বলে দাবি সুজীন কুমার সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+