ব্যাঙ্ক প্রতারণার দায় মনমোহনের! কেন্দ্রীয় মন্ত্রীর দাবি ঘিরে শোরগোল
নীরব মোদীর মতো ব্যাঙ্ক প্রতারণার দায় ঝেড়ে ফেলতে বদ্ধ পরিকর বিজেপি তথা কেন্দ্র। বিষয়টির জন্য কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দায় চাপিয়েছেন মনমোহন সিং-এর ওপর।
নীরব মোদীর মতো ব্যাঙ্ক প্রতারণার দায় ঝেড়ে ফেলতে বদ্ধ পরিকর বিজেপি তথা কেন্দ্র। বিষয়টির জন্য কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিষয়টির জন্য দায় চাপিয়েছেন অর্থনীতিবিদ প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ওপর। তাঁর মতে, কংগ্রেস আমলে ব্যাপক হস্তক্ষেপে ব্যাঙ্কিং সিস্টেমটাই এলোমেলো হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দাবি করেছেন, এনডিএ আমলে দেওয়া কোনও ঋণই অনুৎপাদক সম্পদে পরিণত হয়নি। পিএনবি প্রতারণা নিয়ে বলতে গিয়ে মন্ত্রী দাবি করেন, নীরব মোদী এবং মেহুল চোকসহি নিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে কংগ্রেসকেই। কে যতীন মেহতা, তাদেরকে কে বিশেষ সুবিধা দিয়েছিল, সেই প্রশ্নও করেন রবিশঙ্কর প্রসাদ।
ইতালি থেকে ফিরে আসার পর রাহুল গান্ধীকে উত্তর দিতে হবে বলে দাবি করেছেন রবিশঙ্কর প্রসাদ। বর্তমান সরকার মোবাইল নম্বর ১৩ সংখ্যার করতে যাচ্ছে, এই গুজব কংগ্রেস ছড়িয়েছে বলেও অভিযোগ করেছেন রবিশঙ্কর প্রসাদ। ফিনান্সিয়াল বিল নিয়েও কংগ্রেসের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ করেছেন তিনি। কেননা বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। একইসঙ্গে তাঁর অভিযোগ, রাফায়েল নিয়েও মিথ্যা ছড়াচ্ছে কংগ্রেস।

২০১৪-র লোকসভা ভোটের ফল প্রকাশের দিন কেন নীরব মোদী এবং মেহুল চোকসহিদের সাতটি কোম্পানিকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে পি চিদাম্বরম এবং রাহুল গান্ধীকেই। দাবি করেছেন রবিশঙ্কর প্রসাদ। চিদাম্বরম নিজের জন্য না করলেও, তাঁর আশীর্বাদ ছিল বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।












Click it and Unblock the Notifications