কলকাঠি নাড়ছে চিন-পাকিস্তান! কৃষক আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

ফের কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। এদিন কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে অভিযোগ করেন যে চলমান কৃষক বিক্ষোভের নেপথ্যে রয়েছে চিন এবং পাকিস্তানের মদত। উল্লেখ্য, গত প্রায় ১৪ দিন ধরে কৃষকরা দিল্লির সীমানায় অবরোধ বিক্ষোভ করছেন। এর জেরে রাজধানীর জনজীবন ব্যাহত হয়েছে। বারংবার চেষ্টা করেও প্রতিবাদী কৃষকদের শান্ত করতে পারেনি কেন্দ্র। এই পরিস্থিতিতে এক কেন্দ্রীয় মন্ত্রী ফের এই বিতর্কিত মন্তব্য করায় সবাই অবাক।

কৃষকদের ভুল বুঝিয়েছে চিন-পাকিস্তান

কৃষকদের ভুল বুঝিয়েছে চিন-পাকিস্তান

রাওসাহেব দানভে এদিন আরও অভিযোগ করেন যে সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জি বিরোধী বিক্ষোভের সময়ও পিছন থেকে কলকাঠি নেড়েছিল পাকিস্তান এবং চিন। তবে সেই প্রচেষ্টায় চিন এবং পাকিস্তান সফল হয়নি বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, পাকিস্তান ও চিন কৃষকদের ভুল বুঝিয়েছে যে এই নয়া আইনের জেরে তাদের লোকসানের মুখোমুখি হতে হবে।

কী বলেন কেন্দ্রীয় মন্ত্রী?

কী বলেন কেন্দ্রীয় মন্ত্রী?

এদিন এই বিষয়ে রাওসাহেব বলেন, 'এটা কৃষকদের বিক্ষোভ প্রদর্শন নয়। এর নেপথ্যে রয়েছে চিন এবং পাকিস্তান। এর আগে দেশের মুসলিমদের সরাকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল যে এনআরসি আসছে। সিএএ-র জেরে মুসলিমদের ৬ মাসের মধ্যে দেশ ছাড়তে হবে। এখনও কি কোনও মুসলিমকে দেশ ছাড়তে হয়েছে?'

কেন্দ্রের প্রস্তাব খারিজ করে দেয় কৃষক সংগঠনগুলি

কেন্দ্রের প্রস্তাব খারিজ করে দেয় কৃষক সংগঠনগুলি

এরপর তিনি বলেন, 'সেবারের প্রচেষ্টায় সফল হয়নি পাকিস্তান ও চিন। এবার তারা কৃষকদের ভুল বুঝিয়ে বলেছে যে এই নয়া আইনে তাদের লোকসান হবে।' এদিকে বুধবার ফের কৃষি আইন সংশোধনী সংক্রান্ত কেন্দ্রের প্রস্তাব খারিজ করে দেয় কৃষক সংগঠনগুলি৷ পাশাপাশি আরও বড়সড় আন্দোলনের ডাক দেয় তারা৷ কৃষকদের সাফ বার্তা, এই কৃষি আইন বাতিল করতে হবে৷

জারি কৃষকদের আন্দোলন

জারি কৃষকদের আন্দোলন

কেন্দ্রীয় সরকারের তরফে সিঙ্ঘু বর্ডারে আন্দোলনকারী কৃষকদের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়৷ সেখানে কেন্দ্রের তরফে বলা হয়, নতুন কৃষি আইনের যে বিষয়গুলি নিয়ে কৃষকদের আপত্তি রয়েছে সেই ক্ষেত্রে নিশ্চয়তা দিতে তারা তৈরি৷ যেখানে ফসলের ন্য়ূনতম সহায়ক মূল্য় সুনিশ্চিত করার কথাও বলা হয়েছে৷ তবে তাতে বরফ গলেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+