কংগ্রেসের পর এবার বিজেপির অন্দরে দ্বন্দ্ব প্রকট, রাজের বিরুদ্ধে সরব কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং
বসুন্ধরা রাজের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের দাবি জানিয়ে নিজেরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনশনে বলেছিলেন সচিন পাইলট। এবার রাজের বিরুদ্ধে মুখ খুললেন বিজেপির মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন।
তিনি অভিযোগ করেছেন বসুন্ধরা রাজে যে দুর্নীতি করেছেন তার তদন্ত হওয়া জরুরি। এক প্রকার সচিন পাইলটের পাশে দাঁড়িয়ে বসুন্ধরা রাজের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। সচিন পাইলট অভিযোগ করেেছন, মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে বসুন্ধরা রাজে একাধিক দুর্নীতি করেছেন। সেই দুর্নীতির তদন্তের প্রতিশ্রুতি দিয়েছিলেন অশোক গেহলট।

কিন্তু অশোক গেহলট মুখ্যমন্ত্রী হওয়ার পর আর সেই প্রতিশ্রুতি রাখেননি। সেই অভিযোগ তুলে এবার বসুন্ধরা রাজের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছেন সচিন পাইল। প্রতিবাদে জয়পুরে প্রতিকী অনশনও করেছেন তিনি। এমনকী প্রতিবাদ যাত্রাও করেছেন সচিন পাইলট।
অশোক গেহলটের বিরুদ্ধে গিয়ে এই ভাবে তাঁরই উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের এই বিদ্রোহ নিয়ে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সরব হয়েছেন খোদ বিজেপিরই মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। সেই ভিডিওতে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং বলেছেন, যদি কেউ দুর্নীতিতে জড়িত হন তাহলে তাঁর বিরুদ্ধে তদন্ত হওয়া জরুরি। তবে তার মধ্যে পার্টির না থাকাই ভাল।

কোনও রকম রাজনৈতিক প্রভাব ছাড়াই নিরপক্ষে ভাবে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। শেখাওয়াতের এই ভিডিওতে একদিকে যেমন বসুন্ধরা রাজেকে টার্গেট করা হয়েছে। তেমনই অশোক গেহলটকেও টার্গেট করা হয়েেছ। রাজস্থানের রাজনৈতিক পরিস্থিতি কঠিন একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে কংগ্রেসের অন্দরে যখন দ্বন্দ্ব প্রকট। ঠিক সেই সময়ে বিজেপির অন্দরেও দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে।
সামনেই বিধানসভা নির্বাচন। কর্নাটকে সরকার গড়েছে কংগ্রেস। বিজেপির একটা বড় ধাক্কা। তারপরেই মোদী রাজস্থানে গিয়ে কংগ্রেসের দ্বন্দ্ব নিয়ে প্রকট হয়েছিলেন তিনি। তারপরেই আবার বিজেপির অন্দরের দ্বন্দ্বও প্রকাশ্যে এসে পড়েছে। রাজস্থানের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে।












Click it and Unblock the Notifications