রোদে গা সেঁকুন, করোনা থেকে বাঁচার উপায় বাতলে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রোদে গা সেঁকুন, করোনা থেকে বাঁচার উপায় বাতলে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে অভিনব দাওয়াই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে। তিনি জানিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে রোেদ গা সেঁকুন। তিনি বলেছেন দিনে অন্তত ১৫ মিনিট রোদে থাকুন তাহলেই করোনা ভাইরাস মরে যাবে।

রোগে গা সেঁকার পরামর্শ
করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা দেশ। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা গোটা দেশে ১৫১-তে পৌঁেছ গিয়েছে। করোনার সংক্রমণের দাপটে গোটা দেশ প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্য আবার করোনা সংক্রমণের হাত থেকে বাঁচার দাওয়াই দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে। তিনি জানিয়েছেন, একমাত্র রোদই করোনা ভাইরাস মারতে পারে। তাই এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে দিনে অন্তত ১৫ মিনিট রোদে কাটান। সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত রোদের তেজ সবচেয়ে বেশি থাকে। এই সময়ের মধ্যে ১৫ িমনিট রোদে থাকলে করোনা ভাইরাস বাঁচতে পারবে না। এতে শরীরে ভিটামিন ডি বাড়বে বলেও জানিয়েছেন তিনি।

গোমূত্র তরজা
এর আগে হিন্দু মহাসভার পক্ষ থেকে গোমূত্র পার্টি করা হয় করোনা ভাইরাসের সংক্রমণ দূর করার জন্য। সেটা দেখে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বিজেপির পক্ষ থেকে গোমূত্র বিক্রি করা শুরু হয়েছিল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজেও গোমূত্রের পক্ষেই সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন প্রয়োজনে তিনিও আবার গোমূত্র পান করবেন।

গুজব নিয়ে সতর্ক
এদিকে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাস নিয়ে গুজব না ছড়ানোর কথা বলেছেন। এবং করোনা ভাইরাস সংক্রমণ রোেধ অকারণে অযৌক্তিক পরামর্শ বা অবৈজ্ঞানিক পরামর্শ না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। পুলিসের পক্ষ থেকেও করোনা ভাইরাস নিয়ে গুজব নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications