আচমকা জ্ঞান হারালেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি, হইচই সভাস্থলে

মহারাষ্ট্রের আহমেদনগরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আচমকা জ্ঞান হারিয়ে ফেললেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি।

মহারাষ্ট্রের আহমেদনগরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আচমকা জ্ঞান হারিয়ে ফেললেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও-ও। আচমকা এই ঘটনায় হইচই পড়ে যায়।

আচমকা জ্ঞান হারালেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি, হইচই সভাস্থলে

নিতিন গড়কড়িকে সঙ্গে সঙ্গে তুলে চেয়ারে বসানো হয়। চোখে-মুখে জলের ছিটে দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

বছর ৬১-র নিতিন শরীরে ব্লাডসুগারের মাত্রা কমে যাওয়ায় অজ্ঞান হয়ে গিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে মিষ্টি কিছু খেতে দেওয়া হয়।

আহমেদনগরে মহাত্মা ফুলে কৃষি কলেজের বার্ষিক অনুষ্ঠানে তিনি অতিথি হয়ে গিয়েছিলেন। সেখানেই এই ঘটনা ঘটেছে।

তবে এবারই প্রথম নয়, এর আগেও জনসমক্ষে অজ্ঞান হয়েছেন গড়কড়ি। ২০১০ সালেও বিরোধী দলনেতা থাকাকালীন বিরোধ জানানোর সময়ে রাস্তায় গাড়ির মধ্যে প্রচার করতে করতে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+