উদ্ধব ঠাকরেকে চড় মন্তব্যে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে, অবস্থান জানিয়ে বার্তা দিলেন প্রাক্তনী
মুখ্যমন্ত্রীকে চড় মারা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার করা হল কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে (narayan rane) । অন্যদিকে মন্ত্রীর আইনজীবীরা তাঁর বিরুদ্ধে করা এফআইআর (fir) বাতিল করতে আবেদন জানিয়েছেন বম্বে হাইকোর্
মুখ্যমন্ত্রীকে চড় মারা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার করা হল কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে (narayan rane)। অন্যদিকে মন্ত্রীর আইনজীবীরা তাঁর বিরুদ্ধে করা এফআইআর (fir) বাতিল করতে আবেদন জানিয়েছেন বম্বে হাইকোর্টে (bombay high court)। প্রাথমিকভাবে সেই আবেদনও খারিজ হয়ে যায়। কোঙ্কন এলাকায় বিজেপির জন আশীর্বাদ যাত্রায় গিয়ে বিতর্কিত মন্তব্যটি করেছিলেন তিনি।

নাসিক পুলিশের হাতে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে
এদিন নাসিক পুলিশ নারায়ণ রানেকে গ্রেফতার করে, তাঁর নিজের গাড়িতে বসিয়ে নিয়েই রওনা দেয় মুম্বইয়ের উদ্দেশে। সেই সময় নারায়ণ রানের বেশ কিছু সমর্থক গাড়ি থামানোর চেষ্টা করে। যদিও তা ব্যর্থ হয়।

বম্বে হাইকোর্টে আইনজীবীদের আবেদেন
এদিকে তাঁর বিরুদ্ধে করা এফআইআর বাতিল করতে বম্বে হাইকোর্টে আবেদন নারায়ণ রানের আইনজীবীর। আইনজীবী অনিকেত নিকম বম্বে হাইকোর্টে এই আবেদন করেন বলে জানা গিয়েছে। পাশাপাশি জামিনের জন্যও আবেদন করেন আইনজীবীরা। বিচারপতি এসএস সিন্দে এবং বিচারপতি এনজে জমাদারের ডিভিশন বেঞ্চের সামনে এই আবেদন করা হয়। বিষয়টিতে জরুরি হিসেবে উল্লেখ করা হলেও, বিচারপতিরা তা শুনতে অস্বীকার করেন বলে জানা গিয়েছে। বলা হয়েছে নির্দিষ্ট পদ্ধতি মেনেই আবেদন করতে হবে। ফলে কেন্দ্রীয় মন্ত্রীর জামিনের আর্জিও খারিজ হয়ে যায়।

বক্তব্যে সমর্থন না করলেও পাশে আছে
এদিন বিজেপির তরফে জানানো হয়েছে, তারা কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য সমর্থন না করলেও তাঁর পাশে রয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য সরকার ক্ষমতার অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ। তিনি আরও বলেছেন, মন্ত্রীকে গ্রেফতার করা হলেও, জন আশীর্বাদ যাত্রা বন্ধ করা হবে না। তিনি পুলিশের সমালোচনা করে বলেন. ভারত এবং হিন্দুদের সম্পর্কে খারাপ কথা বলেও সারজিল উসমানির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। এমন কী এফআইআরও দায়ের করা হয়নি। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করতে পুনে এবং নাসিক থেকে পুলিশ টিম পাঠানো হয়েছে রানেকে গ্রেফতার করতে।
তিনি বলেন একটি মাত্র অপরাধের জন্য তিনটি আলাদা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করতে আলাদা টিম পাঠানো হচ্ছে। প্রসঙ্গত ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এবং ৫০৫ ধারায় কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা
এদিন মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে শিবসেনা ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। যা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি ওই হিংসার ঘটনাকে সরকারের মদতপুষ্ট বলে অভিযোগ করে বলেছেন, মহারাষ্ট্রের সঙ্গে বাংলার কোনও পার্থক্য নেই। নিজের বাসভবনে করা সাংবাদিক সম্মেলনে ফডনবিশ বলেন, কোনো মুখ্যমন্ত্রী যদি দেশের স্বাধীনতার দিবসের কথা ভুলে যান তাহলে যে কারও রাগ হতে পারে। সেই থেকেই কেন্দ্রীয় মন্ত্রী ওই মন্তব্য করেছেন বলে মনে করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে মন্তব্য করার আগে বিষয়টি নিয়ে চিন্তা করা উচিত ছিল কেন্দ্রীয় মন্ত্রীর। অন্যভাবেও বিষয়টি বলা যেত বলে মত তাঁর।

বিতর্কিত মন্তব্যে রানেকে পাল্টা আক্রমণ
সোমবার রায়গড়ে বিজেপির জন আশীর্বাদ যাত্রীয় বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ১৫ অগাস্টের ভাষণে স্বাধীনতার সালটাই ভুলে গিয়েছিলেন। স্বাধীনতার সাল জিজ্ঞাসা করতে মুখ্যমন্ত্রী পিছনের দিকে ঝুঁকে পড়েছিলেন বলে কটাক্ষ করে তিনি। তিনি যদি সেখানে উপস্থিত থাকবেন, তাহলে তাঁকে চড় কষিয়ে দিতেন, মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।
নারায়ণ রানের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই শাসক শিবসেনা মুম্বই-সহ বিভিন্ন জায়গায় পোস্টার দেয়। কেন্দ্রীয় মন্ত্রীকে মুরগি চোর বলেও কটাক্ষ করা হয়। নারায়ণ রানে বাল ঠাকরের হাত ধরে শিবসেনাতেই যোগ দিয়েছিল বহু বছর আগে। সেই সময় তিনি পোলট্রির ব্যবসা করতেন।
তবে এই মন্তব্যের জন্য রাজ্য সরকার যে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে, তার ইঙ্গিত করেছিলেন উদ্ধব ঠাকরের মন্ত্রী নবাব নায়েক। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন কেউ আইনের ঊর্ধ্বে নন।












Click it and Unblock the Notifications