'পাপ্পু কি পাপ্পি' বলে প্রিয়াঙ্কাকে কুৎসিত আক্রমণ বিজেপি মন্ত্রীর, দেখুন ভিডিও
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী মহেশ শর্মা ফের একবার বিতর্ক বাঁধালেন। কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে কুৎসিত আক্রমণ করলেন তিনি।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী মহেশ শর্মা ফের একবার বিতর্ক বাঁধালেন। কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে কুৎসিত আক্রমণ করলেন তিনি। রাহুল গান্ধীকে পাপ্পু বলে বহুদিন ধরে ব্যঙ্গ করে আসছে বিজেপি। এবার প্রিয়াঙ্কাকেও একই ধাঁচে ফেলে আক্রমণের রাস্তায় হাঁটল তাঁরা। প্রিয়াঙ্কাকে পাপ্পু কি পাপ্পি বলে আক্রমণ করলেন মহেশ শর্মা।

শুধু প্রিয়াঙ্কাকে আক্রমণ করে থেমে থাকাই নয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।
Union Min Mahesh Sharma in Sikandrabad- "Agar Mamata Banerjee yahan aa karke Kathak kare aur K'taka CM geet gaye toh kaun sun raha hai? Pappu kehta hai ki PM banunga,ab toh Pappu ki Pappi (Priyanka Gandhi)bhi aa gayi.Inse upar uth kar dekhna hai toh aaj humara sher Modi hai(16/3) pic.twitter.com/AQW6tCtRzZ
— ANI UP (@ANINewsUP) March 18, 2019
সেকেন্দ্রাবাদে এক জনসভায় শর্মা বলেছেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে কত্থক করেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী গান গেয়ে ফেলেন, তাহলেই বা শুনছে কে? পাপ্পু বলত তিনি মুখ্যমন্ত্রী হতে চান, এখন তো পাপ্পুর পাপ্পিও এসে গিয়েছে। এদের ওপরে রয়েছে আমাদের সিংহ নরেন্দ্র মোদী। বলেছেন মহেশ শর্মা।
শুক্রবার এক জনসভায় মহেশ শর্মা বেকারত্বের জন্য ঈশ্বরকে দায়ী করেছেন। তাঁর কথায়, সরকার চাহিদা পূরণ করতে না পারলে একজন সাংসদ কীভাবে পারবে? যার অর্থ কর্মসংস্থানের দায় বিজেপি সরকারের ঘাড় থেকে ঝেড়ে ফেলেছেন তিনি।












Click it and Unblock the Notifications