JP Nadda: হরিয়ানাতে হ্যাটট্রিক, মহারাষ্ট্র-ঝাড়খণ্ড নিয়েও আশায় বুক বাঁধছে বিজেপি

JP Nadda: হরিয়ানার পর মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও (Maharashtra and Jharkhand Assembly Election) জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি। শুক্রবার হিমাচলে (Himachal) গিয়ে এমনটাই বললেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda)। উন্নয়নের জোয়ার দেখেই বিজেপি সরকারের উপর হরিয়ানাবাসী (Haryana) আস্থা রেখেছেন বলে দাবি নাড্ডার। কেন্দ্রে মোদী সরকারের কাজেও মানুষ খুশি বলে মন্তব্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর।

শুক্রবার হিমাচল প্রদেশের বিলাসপুরে শ্রী নয়না দেবী মন্দিরে পুজো দেন জেপি নাড্ডা। ৫১ সতীপীঠের অন্যতম শক্তিপীঠ এটি। পুজো সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করে নাড্ডা লেখেন, "শারদীয়ার মহানবমীর পুণ্যতিথিতে বিখ্যাত এই শক্তিপীঠে মায়ের পুজো সারলাম। কন্যারূপে মায়ের পুজো করতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে।"

-

পুজো সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জেপি নাড্ডা। তিনি বলেন, "হরিয়ানা ও জম্মু এবং কাশ্মীরে ব্যাপক সমর্থন পেয়েছে বিজেপি। সবটাই সম্ভব হয়েছে সেখানের জনগণ ও ঈশ্বরের জন্যে।" হরিয়ানায় দলের জয় উপলক্ষ্য়েই এদিন হিমাচলের শক্তিপীঠে পুজো দেন জেপি নাড্ডা।

গত ৮ অক্টোবর হরিয়ানা ও জম্মু কাশ্মীরে ছিল ভোট গণনা (Haryana and Jammu Kashmir Result)। হরিয়ানায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে বিজেপি। প্রথমে কংগ্রেসের দিকে ভোটের ফল গেলেও বেলা বাড়তেই ভোট বেড়েছে বিজেপির। ধরাশায়ী হয়েছে বিরোধীরা। হরিয়ানার ইতিহাসে এই প্রথমবার টানা তিনবার ক্ষমতায় কোনও রাজনৈতিক দল।

জম্মু ও কাশ্মীরেও ভোট বেড়েছে বিজেপির। বিশেষত জম্মু এলাকায় গেরুয়া ঝড়ে কুপোকাত হয়েছে বিরোধীরা। ৯০ আসনের মধ্যে ২৯টিতে জয়ী হয়েছেন গেরুয়া শিবিরের প্রার্থীরা। যদিও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে সরকার গড়তে চলেছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট।

এদিকে চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরেই হতে পারে আরও দুই রাজ্যের বিধানসভা নির্বাচন। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে রয়েছে বিধানসভা নির্বাচন। নভেম্বরের ২৬ তারিখ ফুরোবে মহারাষ্ট্রের ২৮৮ আসনের চলতি বিধানসভার মেয়াদ। তার আগে নতুন সরকার বাছতে হবে। এদিকে, ঝাড়খণ্ড বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী বছরের ৫ জানুয়ারি। তার আগে সেখানেও নির্বাচনের প্রস্তুতিতে তোড়জোর রাজনৈতিক দলগুলির। যদিও এখনও পর্যন্ত দুই রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+