বাদল অধিবেশনে প্রথম ধাক্কা, মোদী সরকারের খামার বিলের প্রতিবাদ, মন্ত্রিত্ব ছাড়লেন হরসিমরত কউর
বাদল অধিবেশনে প্রথম ধাক্কা, মোদী সরকারের খামার বিলের প্রতিবাদ, মন্ত্রিত্ব ছাড়লেন হরসিমরত কউর
বাদল অধিবেশনের শুরুতে প্রথম ধাক্কা মোদী সরকারের। খামার বিলের প্রতিবাদে মোদী সরকারের সঙ্গ ছাড়তে ছাড়লেন হরসিমরত কউর। মন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন তিনি। আগেই লোকসভায় এই ইঙ্গিত করেছিলেন শিরোমণি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদল। প্রসঙ্গত উল্লেখ্য হরসিমরত কউরের স্বামী তিনি।

মোদী সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেম হরসিমরত কউর। ভাটিন্ডা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে লোকসভায় এসেছিলেন তিনি। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন হরসিমরত কউর। মোদী সরকারে এই নতুন খামার বিল পাঞ্চাবের কৃষি পরিকাঠামোকে একেবারেই ভেঙে ফেলবে বলে দাবি করেছেন সুখবির সিং বাদল।
পাঞ্জাব ৫০ বছর ধরে কঠিন পরিশ্রম করে সবুজ বিপ্লব এনেছে। দেশের অর্ধেক খাদ্যে শস্যের যোগান দিয়ে থাকে পাঞ্জাব। ভারতকে খাদ্যে স্বনির্ভর করে তোলার সিংহভাগ অবদান রয়েছে পাঞ্জাবের। সেখানে এই খামার বিল পাঞ্জাবের কৃষকদের সব পরিশ্রমে জল ঢেলে দেওয়ার পক্ষে যথেষ্ট। তাই প্রথম েথকেই এই বিলের বিরোধিতা করে এসেছে শিরোমণি আকালি দল।পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও এই বিলের প্রতিবাদ জানিয়েছেন।
রাজ্যের কৃষকদের স্বার্থে হরসিমরত কউরের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মোদী সরকারের আনা বিলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না বলেই মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন হরসিমরত কউর।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications