হিজাব প্রসঙ্গে এবার 'এক আইন' নীতির কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং

হিজাব প্রসঙ্গে গিরিরাজ সিং

কর্ণাটকে হিজাব নিষিদ্ধ নিয়ে তুমুল বিতর্কের সেইস্তি হয়েছে গোটা দেশু জুড়ে। পরিস্থিতি এমন পর্যায় চলে গিয়েছে যে স্কুল কলেজে জিহাব পরিধান করা যাবে কি যাবে না, সেই জল এই মুহূর্তে গড়িয়েছে দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত। তবে ইতিমধ্যেই হিজাব প্রসঙ্গে সমালোচনা, বিতর্ক, চর্চায় ভরে উঠছে সংবাদ মাধ্যম থেকে গণমাধ্যমের শিরোনাম। এতদিন নানাভাবে দেশের বিশিষ্ট থেকে সাধারণ মানুষ এই বিষয়ে নিজেদের মতামত ও দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন। এমনকি মুখ খুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রিও। আর এবার সেই পথ অনুসরণ করলেন অপর এক কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

গিরিরাজ সিং-এর টুইট

গিরিরাজ সিং-এর টুইট

শুক্রবার বেলায় নিজের মাল্টি ব্লগিং সাইট ট্যুইটারে হিজাব প্রসঙ্গে টুইট করেছেন গিরিরাজ সিং। সেখানে তিনি লিখেছেন, 'কিছু অংশের মানুষ দেশের আইনের সিদ্ধান্ত নিজেরাই নিতে শুরু করেছে। তাই এই সময়ে দেশে ইউনিফর্ম সিভিল কোড প্রয়োজন।' পাশাপাশি তিনি বলেন, দেশে একটি আইন দরকার যা সব সম্প্রদায়ের জন্য প্রযোজ্য হবে।

 টুকরে টুকরে গ্যাং প্রসঙ্গে

টুকরে টুকরে গ্যাং প্রসঙ্গে

এইদিন টুইটে নাম না করেই কংগ্রেসকে তুলোধোনা করেছেন তিনি। 'টুকরে টুকরে গ্যাং' প্রসঙ্গ তুলে তিনি লিখেছেন,'প্রদেশ ও ধর্মের নামে দেশকে ভেঙ্গে ফেলার চেষ্টা প্রতিদিনই চলছে।'

 এক দেশ এক আইন

এক দেশ এক আইন

পোশাক সহ অন্যান্য ধর্মীয় আচার ও প্রকাশ্য রীতিনীতি প্রসঙ্গে সরাসরি আইন প্রণয়নের কথা উল্লেখ করেছেন গিরিরাজ সিং। সেখানে তিনি লিখেছেন, 'বিষয়গুলি এমনভাবে তৈরি করা হচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোড এই সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। দেশ এক, তাই সবার জন্য এক আইন হওয়া উচিত', এমনটাই মত কেন্দ্রীয় মন্ত্রীর।

 ইউনিফর্ম সিভিল কোড

ইউনিফর্ম সিভিল কোড

ইউনিফর্ম সিভিল কোড হল এমন একটি বিশেষ আইন যেখানে বিভিন্ন ধর্মের লোকেদের জন্য বিভিন্ন ব্যক্তিগত আইন অনুমোদনের পরিবর্তে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং দত্তক গ্রহণ এবং অন্যান্য ব্যক্তিগত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে এমন একটি সাধারণ আইন। যেখানে সকল নাগরিক একই রকম নির্দেশিকা মেনে চলবে কোনও রকম ভেদাভেদ ছাড়া।

 কর্ণাটক হিজাব বিতর্ক

কর্ণাটক হিজাব বিতর্ক

প্রসঙ্গত, হিজাব নিয়ে বিতর্ক প্রথম শুরু হয় বিগত বছর, অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বরের শেষের দিকে যখন কয়েকজন ছাত্রী হিজাব পরে উদুপির একটি সরকারি প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজে আসতে শুরু করেন। এর প্রতিবাদে কিছু হিন্দু ছাত্র গেঁড়ুয়া স্কার্ফ পরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরেই কিছুদিন ধরে এই হিজাব বিতর্ক দেশের মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+