শুভেন্দুর পর কেন্দ্রীয় মন্ত্রী, মমতার তুলনা উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে, কিন্তু কেন
উনি বিরোধিতা সহ্য করতে পারেন না। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে তুলনীয় তিনি। এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাংলায় আগুন লাগলে অসম, উত্তর-পূর্ব, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও দিল্লিও প্রভাবিত হবে। তারই প্রেক্ষিতে মন্তব্য গিরিরাজ সিংয়ের। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, একজন গণতান্ত্রিক ব্যক্তি, বিশেষ করে একজন মুখ্যমন্ত্রীর মুখের ভাষা এটা হতে পারে না।

গিরিরাজ সিং, মমতা বন্দ্যোপাধ্যায় এবং কিং জং উনের মধ্যে তুলনা করতে গিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কারও বিরোধিতা সহ্য করেন না। সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরোধীদের কথা সহ্য করতে পারেন না।
প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও সরব। তিনি বলেছেন, দিদি অসমকে হুমকি দেওয়ার সাহস আপনার কী করে হল? আপনি আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনার ব্যর্থতার নীতি দিয়ে ভারতে আগুন দেওয়ার চেষ্টা করবেন না, বলেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বিভেদমূলক ভাষায় করা বলা আপনার পক্ষে উপযুক্ত নয়।
নয় অগাস্ট আরজি কর হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবাদে মঙ্গলবারের বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ করে বুধবার বনধের ডাক দেয় বিজেপি। অন্যদিকে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাংলায় হিংসাকে উসকে দেওয়ার অভিযোগ করে।
পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি বাংলায় গণতন্ত্রকে হুমকি দিচ্ছে। কেন্দ্রের সমর্থনে তারা অনাচার তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে গিয়ে একাধিকবার কিম জং উনের সঙ্গে তুলনা করেছেন।












Click it and Unblock the Notifications