৬ মাসে কোনও অনুপ্রবেশ ঘটেনি ভারত-চিন সীমান্তে, রাজ্য সভায় জানাল স্বরাষ্ট্র মন্ত্রক

৬ মাসে কোনও অনুপ্রবেশ ঘটেনি ভারত-চিন সীমান্তে, রাজ্য সভায় জানাল স্বরাষ্ট্র মন্ত্রক

লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বারবারই সরব হয়েছিলেন বিরোধীরা। তারপরেই আজ রাজ্যসভা অধিবেশনের শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, গত ৬ মাসে ভারত-চিন সীমান্তে কোনও অনুপ্রবেশ ঘটেনি। গত ফেব্রুয়ারি মাস থেকে পাকিস্তান ৪৭ বার অনুপ্রবেশে উস্কানি দিয়েছে বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন একথা।

 কোনও অনুপ্রবেশ হয়নি

কোনও অনুপ্রবেশ হয়নি

গত ৬ মাসে ভারত-চিন সীমান্তে কোনও অনুপ্রবেশ হয়নি। রাজ্যসভায় বিবৃতি দিয়ে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিত বিবৃতি দিয়ে জানান পাকিস্তান থেকে ৪৭ বার অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনও ভাবেই ভারত-চিন সীমান্তে অনুপ্রবেশ হয়নি।

সীমান্ত চুক্তি অস্বীকার করছে বেজিং

সীমান্ত চুক্তি অস্বীকার করছে বেজিং

আগের দিনই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন চিন ১৯৬২ সালের সীমান্ত চুক্তি মানতে চাইছে না। তাঁরা এলএসি মানতে নারাজ। বুধবার আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একই দাবি করা হয়। যদিও কংগ্রেস এই নিয়ে গতকালই মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছে দেশবাসীকে বিপথে চালনা করছে মোদী সরকার।

সীমান্তে ওয়ার্নিং শট

সীমান্তে ওয়ার্নিং শট

এদিকে লাদাখ নিয়ে আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। মস্কোয় দুই দেশের বিদেশমন্ত্রী বৈঠকে বসার আগেই লাদাখ সীমান্তে ওয়ার্নিয় শট চালিয়েছিল দুই দেশ। প্রায় ১০০ থেকে ২০০ রাউন্ড গুলি চালিয়েছিল দুই দেশের সেনা। গত সপ্তাহেও প্যাংগং সো হ্রদের কাছে চিনা বাহিনী গুলি চালায় বলে অভিযোগ।

 লাদাখে তৎপরতা

লাদাখে তৎপরতা

শীত এগিয়ে আসছে। এই সুযোগে লালফৌজ যাতে কোনও রকম পদক্ষেপ করতে না পারে সেকারণে সীমান্তের সেনা চৌকি গুলির শক্তিবৃদ্ধি করা হচ্ছে। শীতের পোশাক, খাবার থেকে শুরু করে ভারী টেন্ট আনা হয়েছে। একই সঙ্গে অস্ত্র মজুতও করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+