করোনা নিয়েও রাজনীতি হচ্ছে, অবিজেপি রাজ্যগুলিকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
করোনা নিয়েও রাজনীতি হচ্ছে, অবিজেপি রাজ্যগুলিকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
করোনা মহামারী নিয়েও রাজনীতি চলছে। অবিজেপি রাজ্যগুলিকে একপ্রকার কাঠগড়ায় দাঁড় করালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি অভিযোগ করেছেন মহারাষ্ট্র,ছত্তিশগড় করোনা পরিস্থিতি সামাল দেওয়ার থেেক সেটা নিয়ে বেশি রাজনীতি করছে। সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হচ্ছে এই অবিজেপি রাজ্যগুলিতে। মহারাষ্ট্র, দিল্লি, ছত্তিশগড়ের দিকে তাকিয়ে দেখলেই বোঝা যাবে সেখানকার করোনা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

যদিও পরিসংখ্যান বলছে বিজেপি শাসিক কর্নাটক কিন্তু সংক্রমণের নিরিখে দ্বিতীয়। সেই কারণেই বেঙ্গালুরু সহ কর্নাটকের ৬ শহরে লকডাউন ঘোষণা করতে হয়েছে ইয়েদুরাপ্পা সরকারকে। এদিেক আবার উত্তর প্রদেশে রয়েছেসংক্রমণের নিরিখে এগিয়ে। প্রথম পাঁচ করোনা সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তর প্রদেশও। এমনকী তামিলনাড়ু যেখানে সরকারের শরিক বিজেপি সেখানে লাগাম ছাড়া করোনা সংক্রমণ।
কাজেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যে দাবি করেছেন তা খুব একটা ধোপে টিকছে না। শিবসেনা শাসিত মহারাষ্ট্র ৫ লক্ষ করোনা ভ্যাকসিন নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন প্রকাশ জাভড়েকর। এই নিয়ে তুমুল টানাপোড়েন শুরু হয়েছে কেন্দ্রের সঙ্গে। এদিকে আবার মুম্বইয়ের মেয়র দাবি করেছেন কেন্দ্র বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের অনুমতি দিচ্ছে না। দিনে ১ লক্ষ করোনা টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে মহারাষ্ট্র সরকার। কিন্তু মুম্বইয়ে করোনা িটকার ভাঁড়ার শূন্য। এই পরিস্থিতিতে চাপ বাড়ছে উদ্ধব সরকারের উপর।
করোনা পরিস্থিত মোকাবিলায় গোটা দেশ লকডাউনের পথে আর হাঁটবে না গতকালই আস্বস্ত করে দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা কার্ফু, টিকা উৎসব,মাইক্রো কন্টেইনমেন্ট জোন আর করোনা পরীক্ষার উপর জোর দিয়েছে মোদী সরকার। করোনা মোকাবিলা করার মতো যথেষ্ট ভ্যাকসিন ভারতের রয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications