নাগরিকত্ব বিল নিয়ে উত্তাপের মাঝেই শিলং সফরে অমিত শাহ

১৫ ডিসেম্বর মেঘালয়ের শিলং যাচ্ছেন অমিত শাহ। সেখানে স্থিত উত্তর-পূর্ব পুলিশ অ্যাকাডেমির এক অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে যাচ্ছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানে হয়েছে।

১৫ ডিসেম্বর মেঘালয়ের শিলং যাচ্ছেন অমিত শাহ। সেখানে স্থিত উত্তর-পূর্ব পুলিশ অ্যাকাডেমির এক অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে যাচ্ছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানে হয়েছে। তবে এই সফর কালীন অসমের উত্তপ্ত পরিস্থিতি শান্ত করার কোনও চেষ্টা বা সেই সংক্রান্ত কোনও বৈঠকে তিনি বসবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

গতসপ্তাহ থেকে উত্তেজনা ছড়াচ্ছে অসমে

গতসপ্তাহ থেকে উত্তেজনা ছড়াচ্ছে অসমে

প্রসঙ্গত, গত সপ্তাহের বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেটের অনুমোদন পায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। এরপর থেকেই উত্তাল হয়ে উঠেছে অসম সহ উত্তর-পূর্বের রাজ্যগুলি। সোমবার লোকসভায় পাশ হওয়ার পর বুধবার রাজ্যসভাতেও বিলটি পাশ হয়। যার পর আরও তীব্র হয়েছে আন্দোলন। এর জেরে স্তব্ধ হয়ে গিয়ে গুয়াহাটি সহ আপার-অসমের ৬টি জেলা। বন্ধ রয়েছে ১০ জেলার ইন্টারনেট পরিষেবা।

মুখ্যমন্ত্রীর বাড়িতেও হয়েছএ হামলা

মুখ্যমন্ত্রীর বাড়িতেও হয়েছএ হামলা

নাগরিকত্ব বিলের বিরোধিতার ফলস্বরূপ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিজের বাড়িতেই ঘেরাও করা হয়েছিল। এরপর বুধবার দিব্রুগড়ে তাঁর বাড়িতে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। এর আগে গুয়াহাটি বিমানবন্দরে আটকে পড়েছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। তেজপুর সফর সেরে গুয়াহাটি বিমানবন্দরে নামেন তিনি। কিন্তু এরপর বাইরের পরিস্থিতি অশান্ত থাকায় সেখান থেকে আর বেরোতে পাড়েননি তিনি।

নাগরিকত্ব সংশোধনী বিল

নাগরিকত্ব সংশোধনী বিল

নাগরিকত্ব সংশোধনী বিলে বাংলাদেশের অমুসলিম বাসিন্দাদের ভারতে নাগরিকত্ব প্রদানের কথা বলা হয়েছে। তাতেই আপত্তি উত্তর-পূর্বের রাজ্যগুলির। বিশেষ করে অসমের। তাঁরা অভিযোগ করেছেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে অসমের জনসংখ্যা ৩ কোটিতে গিয়ে পৌঁছেছে। সেই সংখ্যা প্রতিদিন বাড়ছে। যার জেরে কর্মসংস্থানে সংকট তৈরি হচ্ছে। অসমের আদি বাসিন্দারা অস্তিত্ব হারাচ্ছেন। এই বাংলাদেশিদের নাগরিকত্ব দিলে সংকট আরও বাড়বে।

উত্তর-পূর্বকে বিশেষ ছাড় বিলে

উত্তর-পূর্বকে বিশেষ ছাড় বিলে

যদিও অমিত শাহ সংসদে জানিয়ে দিয়েছেন উত্তর পূর্বের রাজ্যগুলির আশঙ্কা ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে নাগরিকত্ব সংশোধনী বিল লাগুর ক্ষেত্রে নির্দিষ্ট কতগুলি জায়গা বাদ রাখা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা যে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করেছে, তাতে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরামের ইনার লাইন পারমিটভুক্ত এলাকা এবং উত্তর পূর্বের ষষ্ঠ তফশিলভুক্ত এলাকাগুলিকে বাদ রাখা হয়েছে। তা সত্ত্বেও বাংলাদেশ থেকে আসা বাঙালি শরণার্থীদের ঢেউয়ে নিজেদের হারিয়ে ফেলার ভয়ে জ্বলে উঠেছে অসম সহ উত্তর-পূর্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+