পরিস্থিতি পর্যবেক্ষণে কাশ্মীর যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব হাতে নেওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে একটু বেশি তৎপর হয়েছেন।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব হাতে নেওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে একটু বেশি তৎপর হয়েছেন। দফতরের দায়িত্ব নেওয়ার পরে প্রথম বৈঠকটা তিনি করেছেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের সঙ্গে। অমিত শাহের এই তৎপরতা খুব একটা পছন্দ হয়নি প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির।
দিন কয়েক আগে থেকেই তিনি কাশ্মীরের পরিস্থিতি উদ্বেগজনক দাবি করে সব রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন। এরই মধ্যে জঙ্গি হামলার আশঙ্কায় অমরনাথ যাত্রা স্থগিত করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এমনকী যুদ্ধকালীন তৎপরতায় পর্যটকদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলিয়ে উপত্যকায় একটা যুদ্ধকালীন পরিস্থিতির তৈরি হয়েছে। কেন্দ্রের এই অতিতৎপরতায় সিঁদুরে মেঘ দেখছে কাশ্মীরের বাসিন্দারা।
এরই মধ্যে আবার একাধিক জিনিস নিয়ে গুজব ছড়াতে শুরু করেছে। এই পরিস্থিতি বিবেচনা করে এবার কাশ্মীর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাজেট অধিবেশন শেষ হলেই তিনি কাশ্মীরে যাবেন বলে খবর। ৭ অগস্ট সম্ভবত তাঁর সেখানে যাওয়ার কথা।
পরিস্থিতি এতোটাই গরম কাশ্মীরের যে সব সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। তাঁদের মোবাইল ফোন বন্ধ রাখতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে সতর্ক থাকতে বলা হয়েছে কার্গিলের জেলা শাসক এবং তহশীলদারকে। যেকোনও মিহূর্তে জঙ্গি অনু্প্রবেশ ঘটতে পারে এই আশঙ্কায় বাড়তি বাহিনী পাঠানো হয়েছে উপত্যকায়।












Click it and Unblock the Notifications