NEET- PG: সংরক্ষণের সুপ্রিম নির্দেশের পরে অবশেষে কাউন্সিলিং শুরু হচ্ছে, কী জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
NEET- PG: সংরক্ষণের সুপ্রিম নির্দেশের পরে অবশেষে কাউন্সিলিং শুরু হচ্ছে, কী জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
অবশেষে নিট-পিজির ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে। ১২ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে নিট পিজির ভর্তির কাউন্সিলিং। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কাউন্সিলিং এবং ভর্তি প্রক্রিয়া হবে। কারণ সুপ্রিম কোর্ট গত পরশুই রায় দিয়েছে নিট-পিজির ভর্তির ক্ষেত্রে ওবিসি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়াদের আসন সংরক্ষণ করা হবে।

ওবিসিদের জন্য ২৭ শতাংশ আসন এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করা হবে। আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের ক্ষেত্রে ৮ লক্ষ ক্রাইটেরিয়ার কথা জানিয়েছিল কমিটি। সেই প্রস্তাব মেনে নিয়ে শীর্ষ আদালত। কাজেই ভর্তি প্রক্রিয়ায় আর কোনও বাধা থাকল না। ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আটকে ছিল ওবিসি সংরক্ষণের আসনের জন্য। সুপ্রিম কোর্টে মামলা আটকে থাকায় অনেক চিকিৎসকরেরই পোস্ট গ্র্যাজুেয়শন প্রক্রিয়া আটকে ছিল। সেটা অবশেষে জট মুক্ত হয়েছে।
শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ রায় দিয়েছিল যে ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ থাকবে এবং আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করা হবে। ৮ লক্ষ টাকা যাঁদের বার্ষিক আয় তাঁরা কীভাবে পিছিয়ে পড়া শ্রেণির তালিকায় পড়ে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তা খতিয়ে দেখার জন্য কমিটি গড়ে দেওয়া হয়। শেষে সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই আসন সংখ্যায় সংরক্ষণ নিয়ে এই রায় দেয় আদালত।
সুপ্রিম কোর্টের এই রায়ের পর অনেকটাই জট মুক্ত হয়েছে ভর্তির প্রক্রিয়া। তারপরেই দ্রুত ভর্তির প্রক্রিয়া শুরু করার কথা বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কারণ অনেক চিকিৎসকরই সুপ্রি কোর্টের রায়ের অপেক্ষায় ছিলেন এবং নিজেদের পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারেননি। কয়েকদিন আগেই আবার চিকিৎসকদের একটি সংগঠন এই ভর্তি প্রক্রিয়ায় দেরি নিয়ে প্রতিবাদ জানিয়েছিল। তাই যত গ্রুত সম্ভব এই প্রক্রিয়া শেষ করতে তৎপর হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। প্রতিবছর প্রায় ৪৫,০০০ টিকিৎসক পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আবেদন করে থাকেন। সেই ভর্তি প্রক্রিয়ায় দেরি হওয়ার কারণে জুনিয়র ডাক্তাররা ভর্তি হতে পারছিলেন না।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তাই তড়িঘড়ি কাউন্সিলিং শুরু করার নির্দেশ জারি করেছে। এতে ভর্তির সংখ্যা কমলেও যাঁরা অপেক্ষা করে আছেন তাঁরা সুযোগ পাবেন। করোনা সংক্রমণের কারণে আরও েবশি করে স্নাতক স্তরের চিকিৎক প্রয়োজন। নইলে জুনিয়র ডাক্তার উপর চাপ বেড়ে যাচ্ছে। সেকারণেই আরওকেন্দ্র তৎপর হয়েছিল ভর্তির প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য। শেষে সুপ্রিম কোর্টের নির্দেশ কাটল জট। এবার কাউন্সিলিং শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications