Heatwave: ভয়ঙ্কর গরমে পুড়ছে দেশের একাংশ, ঘটছে মৃত্যু! জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Mansukh Mandaviya On Heatwave: ভয়ঙ্কর গরমে পুড়ছে দেশের একাংশ! বইছে তাপপ্রবাহ। রাস্তায় বেরিয়ে একেবারে গলদঘর্ম অবস্থা। আর এই পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক করলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।

আর সেই বৈঠকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত (Heatwave) আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ভয়ঙ্কর গরমে যেভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন সে বিষয়েও আলোচনা হয়েছে। এমনকি বিহার এবং উত্তরপ্রদেশেও বিশেষ টিম পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ভয়ঙ্কর গরমে পুড়ছে দেশের একাংশ, ঘটছে মৃত্যু!

এদিনের বৈঠকে আইসিএমআর ( (ICMR), মৌসম ভবন ( IMD) এবং NDMA বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। দেশের কয়েকটি রাজ্যে ব্যাপক ভাবে গরম বাড়ছে। গত কয়েকদিনে উত্তরপ্রদেশের বালিয়ার জেলা হাসপাতালে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে।

যদিও তাপপ্রবাহের কারনেই মৃত্যু তা মানতে নারাজ (Heatwave) স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে বালিয়া সহ সংলগ্ন এলাকাতে হু হু করে তাপমাত্রা বাড়ছে। ৮২ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে দিনের তাপমাত্রা। একই ছবি বিহারেও। সেখানেও বহু মানুষ গরমে অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি হরিয়ানা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যেও তাপপ্রবাহের অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় উদ্বেগ বাড়ছে কেন্দ্রের।

আর এরপরেই জরুরি বৈঠকে এদিন বসেন (Heatwave) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। যেখানে বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে। বৈঠক শেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, পরিস্থিতি উদ্বেগজনক। পাঁচ সদস্যের কেন্দ্রীয় দল পাঠানো হবে। যেখানে স্বাস্থ্য মন্ত্রক, মৌসম ভবনে সহ বিভিন্ন বিভাগের আধিকারিকেরা থাকবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী।

তবে তাপপ্রবাহের ভয়ঙ্কর পরিস্থিতি সেখানেই প্রথমে কেন্দ্রীয় দল পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রথম কোন কোন রাজ্যে এই কেন্দ্রীয় টিম যাবে তা স্পষ্ট নয়। মন্ত্রী জানিয়েছেন, হিটস্ট্রোকে যাতে কারও মৃত্যু না হয়, তা সুনিশ্চিত করতে হবে প্রথমে। মানুষের কথা ভেবে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন Mansukh Mandaviya।

বলে রাখা প্রয়োজন, বাংলাতেও তাপপ্রবাহ চলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকদিন ধরেই এই পরিস্থিতি ছিল। যদিও দিনদুয়েক আগে বঙ্গে বর্ষার আগমণ ঘটেছে। আর তাতে কিছুটা হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নীচে নেমেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+