পশ্চিমবঙ্গ নয় করোনা লকডাউন রক্ষায় ব্যর্থ অবিজেপি রাজ্যগুলি, আঙুল তুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ নয় করোনা লকডাউন রক্ষায় ব্যর্থ অবিজেপি রাজ্যগুলি, আঙুল তুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
করোনা ভাইরাস লকডাউন নিয়ে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার সেই সারিতেই আবিজেপি আরও দুই রাজ্যকে দাঁড় করালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি সরাসরি অভিযোগ করেছেন মুম্বই এবং দিল্লিতে করোনা লকডাউন যথাযথ ভাবে না মানার করণেই করোনা সংক্রমণ বাড়ছে।

অবিজেপি রাজ্যগুলির বিরুদ্ধে অভিযোগ
পশ্চিমবঙ্গের পর এবার লকডাউন নিয়ে একই অভিযোগ করা হল অবিজেপি দুই রাজ্যের বিরুদ্ধে। মুম্বই এবং দিল্লিতে শাসকের আসনে আছে অবিজেপি দুই দল। এবার লকডাউন রক্ষা নিয়ে তাঁদেরও কাঠ গড়ায় তুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। হর্ষ বর্ধন দাবি করেছেন মুম্বই এবং দিল্লিতে করোনা লকডাউন যথাযথ মানা হচ্ছে না যার কারণে সংক্রমণ বাড়ছে। এতে সরকারের দিকেই ঘুরিয়ে আঙুল তুলেছেন তিনি। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের বিরুদ্ধেও এই একই অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই নিয়ে রিপোর্টও তলব করা হয়েছিল।

পশ্চিমবঙ্গের বিরুদ্ধে অভিযোগ
করোনা ভাইরাস লকডাউন রক্ষায় ব্যর্থ পশ্চিমবঙ্গ সরকার। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যপাল জগদীপ ধনকর তো লকডাউন রক্ষায় আধাসেনা নামানোর দাবি জানিয়েছিলেন। কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়ে রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। তারপরেই তৃতীয় দফার লকডাউনে রাজ্যের রেড জোন বাড়িয়ে দেওয়া হয়। এই নিয়ে কেন্দ্র রাজ্য বিরোধ চরমে উঠেছে।

করোনা সংক্রমণ সর্বাধিক মুম্বইয়ে
করোনা ভাইরাসের সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপরেই রয়েছে গুজরাত এবং দিল্লি। কিন্তু কোনও কেন্দ্রীয় মন্ত্রীর কণ্ঠেই গুজরাট নিয়ে কোনও কথা শোনা যাচ্ছে না। অথচ গুজরাটেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এমনকী অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মধ্যে রয়েছে উত্তর প্রদেশও। সেখানেও লকডাউন নিয়ে কোনও কথা বলা হচ্ছে না। অথচ মধ্য প্রদেশ এবং উত্তর প্রদেশে করোনা মোকাবিলায় গিয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন স্বাস্থ্যকর্মীরা।












Click it and Unblock the Notifications