Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Union Cabinet Meeting: দুধ থেকে সার, মন্ত্রিসভার বৈঠকে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মোদী সরকার

Union Cabinet Meeting: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে, কৃষি উৎপাদনশীলতা বাড়াতে ও ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে একাধিক গুরুত্বপূর্ণ বিনিয়োগের অনুমোদন দিয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সম্পূর্ণ বিষয়টি প্রকাশ্যে নিয়ে এসেছেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন এই প্রসঙ্গে জানান, রাষ্ট্রীয় গোকুল মিশনের অধীনে ৩,৪০০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে, যা গবাদি পশুর উৎপাদনশীলতা বাড়াবে ও দুধ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে। দেশব্যাপী দুগ্ধ উন্নয়ন কর্মসূচির জন্য ২,৭৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা পরিকাঠামো উন্নয়ন ও দুগ্ধ চাষীদের সহায়তা করবে।

Union Cabinet Meeting

এছাড়া মন্ত্রিসভা ১০,৬০১ কোটি টাকার বিনিয়োগে আসামের নামরূপে একটি নতুন ব্রাউনফিল্ড অ্যামোনিয়া-ইউরিয়া কমপ্লেক্স নির্মাণের অনুমোদনও দিয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হল - প্রতি বছর ১২.৭ লক্ষ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন, আমদানি নির্ভরতা হ্রাস এবং উত্তর-পূর্ব ভারতের কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করা। প্রকল্পটি ৪৮ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার।

BHIM-UPI লেনদেনকে উৎসাহিত করতে মন্ত্রিসভা ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য 'P2M প্রণোদনা প্রকল্প' সম্প্রসারণ করেছে। প্রকল্পের জন্য মোট বরাদ্দ - ১,৫০০ কোটি টাকা। আর লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে যে, ২,০০০ টাকা পর্যন্ত কম মূল্যের লেনদেনকে উৎসাহিত করা হবে। এই উদ্যোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে অন্তর্ভুক্ত করতে এবং ক্যাশলেস অর্থনীতিকে আরও জোরদার করতে সাহায্য করবে।

এদিকে মন্ত্রিসভা ৪,৫০০ কোটি টাকা বিনিয়োগে মহারাষ্ট্রে জেএনপিএ বন্দর (পাগোট) থেকে চৌক পর্যন্ত একটি ৬-লেনের হাই-স্পিড ন্যাশনাল হাইওয়ে নির্মাণের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলি হল -

  • দৈর্ঘ্য: ২৯.২ কিলোমিটার
  • বিওটি (বিল্ড-অপারেট-ট্রান্সফার) মডেলে নির্মাণ হবে
  • সায়হাদ্রি পর্বতের মধ্যে দুটি টানেল তৈরি করা হবে

এই প্রকল্প মুম্বই-পুনে অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নকে গতিশীল করবে এবং অর্থনৈতিক বৃদ্ধিতে বড় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+