উৎসবের মধ্যেই খুশির খবর! ডিএ বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা, কারা উপকৃত হবেন?

উৎসবের মধ্যেই খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য। বাড়ল মহার্ঘ্য ভাতা। তবে এই ডিএ বৃদ্ধি পশ্চিমবঙ্গে রাজ্য সরকারী কর্মচারীদের নয়।

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা মহার্ঘ্য ভাতা (DA) এবং মহার্ঘ্য ত্রাণ (DR) ৩ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে। এর ফলে উপকৃত হবেন প্রায় ৪৯.১৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮.৭২ লক্ষ পেনশনভোগী। এমনই জানাচ্ছে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো।

এই বর্ধিত ভাতা কার্যকর হবে আজ, অর্থাৎ ২০২৫ সালের ১ অক্টোবর থেকে। বর্তমান মূল বেতন বা পেনশনের ৫৫ শতাংশের সঙ্গে এই ৩ শতাংশ অতিরিক্ত যোগ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত মূলত মূল্যবৃদ্ধিজনিত ক্ষতিপূরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সক্রিয় কর্মীবাহিনী থেকে ৪৯.১৯ লক্ষ এবং পেনশনভোগীদের অবসরপ্রাপ্ত কর্মীদের থেকে ৬৮.৭২ লক্ষ মানুষ উপকৃত হবেন। সব মিলিয়ে মোট ১১৭.৯১ লক্ষ মানুষ এই সুবিধা পাবেন।

ডিএ ও ডিআর বৃদ্ধির ফলে সরকারি কোষাগারে বার্ষিক ১০,০৮৩.৯৬ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। এই বৃদ্ধি ৭ম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে গৃহীত স্বীকৃত সূত্র মেনেই করা হয়েছে। উল্লেখ্য, এর আগে চলতি বছরের মার্চ মাসে মন্ত্রিসভা ২ শতাংশ ডিএ বাড়িয়েছিল, যা ১ জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হয়ে মূল বেতনের ৫৫ শতাংশে পৌঁছেছিল। নতুন এই ৩ শতাংশ বৃদ্ধি তার উপরেই প্রযোজ্য হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+