প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে নিশীথ! মোদীর মন্ত্রী হওয়ার তালিকাতে শান্তনু সহ আরও কারা

নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন। দ্বিতীয়বার জিতে আসার পরে সবচেয়ে বড় রদবদল হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এবারের মন্ত্রিসভায় একেবারে তরুণ মুখগুলিকে জায়গা দেওয়া হবে বলেও জানা গিয়েছে। বাংলা থেকেও কয়েকজন

নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন। দ্বিতীয়বার জিতে আসার পরে সবচেয়ে বড় রদবদল হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এবারের মন্ত্রিসভায় একেবারে তরুণ মুখগুলিকে জায়গা দেওয়া হবে বলেও জানা গিয়েছে। বাংলা থেকেও কয়েকজন তরুণ বিজেপি নেতা মন্ত্রী হতে পারেন।

এছাড়াও বেশ কয়েকটি রাজ্য থেকে তরুণ মুখকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে। অনেকে বলছেন, সেরা তরুণ মুখদের নিয়ে মোদী এবার তাঁর মন্ত্রিসভা রদবদল করতে চলেছেন।

ঠিক সন্ধ্যায় মন্ত্রিসভা রদবদল

ঠিক সন্ধ্যায় মন্ত্রিসভা রদবদল

আজ বুধবার ঠিক সন্ধ্যা ছয়টায় মোদীর মন্ত্রিসভা রদবদল হতে চলেছে। ৪৩ জন নতুন মুখ শপথ নেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সেই নামের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবনে। জানা যাচ্ছে, মোদীর মন্ত্রিসভাতে এবকার জায়গা পেতে চলেছেন ১৩ জন আইনজীবী, ছয়জন ডাক্তার, পাঁচজন ইঞ্জিনিয়ার, সাতজন প্রাক্তন সিভিল সার্ভেন্টস সহ আরও বেশ কয়েকজন রয়েছেন মোদীর মন্ত্রিসভার তালিকাতে। তবে শেষ লগ্নে বুধবার সকালে মোদীর বাসভবনে এক বৈঠক হয়। সেখানে অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী-নেতা উপস্থিত ছিলেন।

বাংলাতে মন্ত্রী হচ্ছে কারা

বাংলাতে মন্ত্রী হচ্ছে কারা

এখনও পর্যন্ত দুজনের নামের তালিকাতে শিলমোহর পড়েছে। এক নিশীথ প্রামাণিক এবং শান্তনু ঠাকুর। মঙ্গলবার সকালেই জরুরি তলব করা হয় এই দুই সাংসদকে। সেই মতো পৌঁছেও গিয়েছেন তাঁরা। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে চলা বৈঠকে অংশও নিয়েছিলেন নিশীথ প্রামাণিক। পরে আসেন শান্তনু ঠাকুরও। তবে সূত্রের খবর, মন্ত্রীত্ব পাওয়ার তালিকাতে রয়েছেন সুভাষ সরকার, জন বার্লার নাম।

মন্ত্রীত্ব না পাওয়াতে ক্ষোভ সৌমিত্রের!

মন্ত্রীত্ব না পাওয়াতে ক্ষোভ সৌমিত্রের!

জল্পনার তালিকাতে তাঁর নামও ছিল। একাধিকবার দিল্লিতে তাঁকে তলবও করা হয়। কিন্তু শেষবেলায় বাতিল হয়ে যায় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা-য়ের নাম। আর তাতেই ক্ষোভ। আর সেই ক্ষোভ প্রকাশ্যে উগরে দিলেন সাংসদ। জানা যাচ্ছে, বৃহস্পতিবার যুব মোর্চার পদ থেকে ইস্তফা দিচ্ছেন বিজেপি সাংসদ। তবে দল তিনি ছাড়ছেন না বলেই এক্সক্লিসিভ সাক্ষাৎকারে ওয়ান ইন্ডিয়া বাংলাতে জানিয়েছেন সৌমিত্র খাঁ। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও কারা রয়েছেন মন্ত্রী হওয়ার দৌড়ে

এছাড়াও কারা রয়েছেন মন্ত্রী হওয়ার দৌড়ে

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়াল, ভুপেন্দর যাদব, অনুরাগ ঠাকুর, মীনাক্ষী লেখি, অনুপ্রিয়া প্যাটেল, অজয় ভাট, সুভা কারানদজালে, সুনিতা দ্দুজ্ঞা, প্রিতম মুন্ডে, নারায়ণ রানে, কপিল প্যাটেল সহ এই তালিকাতে রয়েছে আরও নতুন মুখ। তাঁরা হলেণ-পুশপতি নাথ পারস্থ, আরসিপি সিং, জি কৃষ্ণাণ রেড্ডি, পুরুষোত্তম রুপালা, অশ্বিনী, বিজয় শোনকার,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+