Union Cabinet: কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৯ বড় সিদ্ধান্ত, উপকৃত হবেন কোটি কোটি দেশবাসী
Union Cabinet: সোমবার একাধিক বড় সিদ্ধান্তের পথে হাঁটল কেন্দ্র। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল একাধিক প্রকল্প (Multiple Projects Approved)। অরুণাচলে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন থেকে শুরু করে তিনটি বড় রেল প্রকল্প, উন্নত প্যান ব্যবস্থা ও প্রাকৃতিক চাষ নিয়ে জাতীয়স্তরে একাধিক প্রকল্পের জন্য বরাদ্দে সিলমোহর পড়ল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।
দেশজুড়ে কৃষিক্ষেত্রে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। প্রাকৃতিক উপায়ে কৃষিকাজে জোর দিতে জাতীয় প্রকল্প (National Mission on Natural Farming) ঘোষণা করল কেন্দ্র। ২ হাজার ৪৮১ কোটি টাকা বরাদ্দ করা হবে এই প্রকল্পে।

গ্রাম পঞ্চায়েতগুলিতে প্রায় ১৫ হাজার ক্লাস্টারে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রায় সাড়ে ৭ লক্ষ হেক্টর জুড়ে প্রাকৃতিক চাষের ফলে উপকৃত হবেন প্রায় ১ কোটি কৃষক। ১০ হাজার রিসোর্স সেন্টার গড়ে তোলা হবে এই প্রকল্পের আওতায়।
ব্যবসার ক্ষেত্রে প্যান কার্ডের (Pan Card) ব্যবহার বাড়াতেও নতুন উদ্যোগ কেন্দ্রের। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেল প্যান 2.O। সামগ্রিক প্যান সিস্টেমকে আপগ্রেড করা হবে এই প্রকল্পের আওতায়। প্রায় ১ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হবে এই প্রকল্পটি।
প্যান কার্ডে প্রতারণা রুখতে এবার থেকে তাতে রাখা হবে কিউআর কোড। পাশাপাশি প্যান ও ট্যান পরিষেবাকে এক ছাতার তলায় আনা হবে। তৈরি করা হবে একটি ইউনিফায়েড পোর্টালও। দ্রুত পরিষেবা দিতে ই-গভর্নেন্স প্রকল্পের আওতায় আনা হবে করদাতাদের রেজিস্ট্রেশন পরিষেবাগুলি।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন One Nation One Subscription) প্রকল্পও। ২০২৫, '২৬ ও '২৭ সালে এই প্রকল্পের জন্য মোট ৬ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক মানের গবেষণাপত্র ও জার্নাল পড়ুয়াদের হাতে সহজেই চলে আসবে। প্রকল্পের আওতায় ৩০টি বৃহৎ আন্তর্জাতিক জার্নাল প্রকাশক সংস্থাকে এক ছাতার তলায় আনা হয়েছে।
নীতি আয়োগের অধীনে অটল ইনোভেশন মিশন (AIM) চালুর ভাবনায় সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার। এই প্রকল্পে ২০২৮ সালের ৩১ মার্চ পর্যন্ত ২ হাজার ৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের এই প্রকল্পের ফলে উপকৃত হবেন উদ্যোগপতিরা। সংগঠকদের সংখ্যা বৃদ্ধি, তাদের শক্তিশালী করা ও উৎপাদনের গুনগত মান বৃদ্ধি করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
রেলের (Indian Railways) তিনটি বড় প্রকল্পেও অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। এই তিনটি প্রকল্প হল জলগাঁও-মনমাদ ১৬০ কিমি দীর্ঘ চতুর্থ রেললাইন স্থাপন, ভুসাওয়াল থেকে খান্ডোয়া প্রায় ১৩১ কিলোমিটার তৃতীয় ও চতুর্থ রেললাইন স্থাপন এবং প্রয়াগরাজ থেকে মানিকপুর তৃতীয় রেললাইন নির্মাণ। ৭ হাজার ৯২৭ কোটি টাকা বরাদ্দ করা হল রেলের এই তিনটি প্রকল্পের জন্য। এর ফলে ভারতীয় রেলের পরিধি আরও ৬৩৯ কিলোমিটার বৃদ্ধি পাবে।
অরুণাচলে দুটি বড় জলবিদ্যুৎ প্রকল্পেরও অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে। দুটি প্রকল্পে যথাক্রমে ১৮৬ ও ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা কেন্দ্রের। আগামী ২ বছর ২ মাসে সম্পূর্ণ করা হবে নির্মাণের কাজ। দুটি জলবিদ্যুৎ প্রকল্পে যথাক্রমে ১৭৫০ ও ১৯৩৯ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications