পেট্রোল-ডিজেলর দামের ছ্যাঁকা লাগতে চলেছে! বাজেট ২০১৯ এ সোনালী 'জ্বালানি' নিয়ে যা ঘোষিত হল

২০১৯ সালের বাজেট ঘিরে চড়ছিল প্রতীক্ষার পারদ। আর এদিন দেশের দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী হিসাবে সংসদে বাজেট পেশ করলেন নির্মলা সীতরমন।

২০১৯ সালের বাজেট ঘিরে চড়ছিল প্রতীক্ষার পারদ। আর এদিন দেশের দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী হিসাবে সংসদে বাজেট পেশ করলেন নির্মলা সীতরমন। এদিন দেশের অর্থমন্ত্রী বাজেট ঘিরে একাধিক আর্থিক নীতি ও আর্থিক ব্যায় বরাদ্দের বিষয়ে ঘোষণা করেন। তারমধ্যে যেমন ছিল বাজেটে আয়করের উর্ধ্বসীমা তেমনই উঠে আসে বেশ কয়েকটি বিষয়ে সেস বসানোর তথ্য।

পেট্রোল-ডিজেলর দামের ছ্যাঁকা লাগতে চলেছে! বাজেট ২০১৯ এ সোনালী জ্বালানী নিয়ে যা ঘোষিত হল

এদিন সংসদে নির্মলা সীতরমন জানিয়ে দেন, এবার থেকে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে বসতে চলেছে ১ টাকা করে 'সেস'। শুধু তাই নয়, সোনাতেও বসেছে সেস। ফলে সবমিলিয়ে 'সেস' চাপানোর ফলে মূল্যবৃদ্ধি ঘিরে মধ্যবিত্তের নাভিশ্বাস যে বাড়তে চলেছে , তা বলাই বাহুল্য। অনেকেই মনে করছেন দ্বিতীয়বার তখতে এসে মোদী সরকারের এমন সিদ্ধান্তে মধ্যবিত্তের পকেটে টান পড়তে চলেছে।

প্রসঙ্গত, এদিন কলকাতার পোট্রোলের দাম ছিল ৭২.৭৫ টাকা। গতকালের তুলনায় এদিন প্রতি লিটার পেট্রোলের দামে কোনও ফারাক হয়নি কল্লোলিনী তিলোত্তমার বুকে। অন্যদিকে, প্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে এই দাম ৭২.৮৩ টাকা ছিল আজ। রাজধানী দিল্লিতে দাম ছিল ৭০. ৫১ টাকা। মুম্বইতে পট্রোলের দাম ছিল ৭৬.১৫ টাকা , প্রতি লিটা র পেট্রোলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+